সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবুল সুপ্রিয়র পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় আরও এক সাংসদ পেল বাংলা৷ এবারে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন দার্জিলিংয়ের সাংসদ এস এস আলুওয়ালিয়া৷ ২০১০-২০১২ সালে রাজ্যসভায় ডেপুটি বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছিলেন আলুওয়ালিয়া৷ পি ভি নরসিমা রাওয়ের মন্ত্রিসভাতে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন বিজেপি নেতা৷ এবারে সামিল হলেন মোদির মন্ত্রিসভায়৷
মঙ্গলবার শপথ নিলেন মোট ১৯ কেন্দ্রীয় মন্ত্রী৷ উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগেই শিঁকেয় ছিড়ল অনুপ্রিয়া প্যাটেলের৷ হলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী৷ পূর্ণমন্ত্রীর মর্যাদা পেলেন পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ মন্ত্রী হলেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ এম জে আকবর৷ এছাড়াও রয়েছেন বিজয় গোয়েল, রামদাস আতওয়ালে, কৃষ্ণা রাজ, রমেশ জিগনিজাগি, অনিলমাধব দাভের মতো নাম৷
কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৮১ জন মন্ত্রীর সংস্থান থাকলেও, এতদিন ছিলেন ৬৫ জন মন্ত্রী৷ কেন্দ্রে দ্বিতীয় বর্ষপূর্তির পর মন্ত্রিসভায় দ্বিতীয় রদবদল সেরে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী সপ্তাহে আফ্রিকা সফরের আগে তড়িঘড়ি এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷
সর্বশেষ খবর
-
বদলে যাচ্ছে চেনা বিশ্ব মানচিত্র! আফ্রিকা হবে বড়, ছোট হচ্ছে উত্তর আমেরিকা ও ইউরোপ
-
ভিডিও ভাইরাল হতেই উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ‘হিন্দু বীর’ স্বতন্ত্র, এসসি-এসটি ধারায় মামলা
-
‘জ্ঞান না দিয়ে…’ সিপিএমের একমাত্র বিধায়কের নিশানায় দলেরই ‘ফেসবুক বিপ্লবী’রা
-
প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় বিয়ে, ঘরের বাইরে বধূর গলাকাটা দেহ! চাঞ্চল্য দুর্গাপুরে
-
‘বৈভবের জন্য আমার স্ত্রীও দলীপ ট্রফি দেখছে’, ভবিষ্যতের ‘রাজা’কে নিয়ে মুগ্ধ বিশ্বজয়ী তারকা