সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই গোয়া হাইওয়েতে সাবিত্রী নদীর উপর ভেঙে পড়ল একটি সেতু৷ বন্যা পরিস্থিতি ও জলোচ্ছ্বাসের কারণেই ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি ভেঙে পড়ে বলে জানা যাচ্ছে৷ ঘটনায় প্রাথমিকভাবে নিঁখোজ ২০ জন৷ দুটি বাস নদীতে পড়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷
মঙ্গলবার রাত্রি দুটো নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ মহাবালেশ্বরে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতেই পুরনো এই সেতুটির উপর জলের চাপ বাড়তে থাকে৷ এর জেরেই সেতুটি ভেঙে পড়ে বলে অনুমান করা হচ্ছে৷ ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রাফিক পুলিশ নামে পরিস্থিতি নিয়ন্ত্রণে৷ কিন্তু ২ টি বাস-সহ কয়েকটি গাড়ি নদীতে তলিয়ে গিয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ আনুমানিক ২০ জন যাত্রী নিঁখোজ৷ পরিস্থিতি সামলাতে ৫০ সদস্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল পৌঁছেছে ঘটনাস্থলে৷
উদ্ধারকাজের ভিডিও:
#WATCH: NDRF team reaches site of bridge collapse on Mumbai-Goa highway in Raigad, to carry out search operationshttps://t.co/aB7MNLnRul
— ANI (@ANI_news) August 3, 2016
সর্বশেষ খবর
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা
-
গেট খুললেই জুতোর বাড়ি! প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা
-
অতি ঘনিষ্ঠতাতেই ভাঙছে সেতু! সম্পর্ক বাঁচাতে দূরত্ব প্রয়োজন, বলছেন মনোবিদরা
-
একমাসে দু’বার মাইনে! অভিনব আইডিয়া উদ্যোগপতির, কতটা উপকৃত হবেন কর্মীরা?
-
ফেডারেশনের বৈঠকে ইট থেকে ডিমবৃষ্টি, টলিপাড়ায় ধুন্ধুমারে কাকে দায়ী করলেন রুদ্রনীল?