সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিকাব পরে দোকানে ঢোকার অপরাধে এক মুসলিম মহিলাকে দোকান থেকে বের করে দিল দোকানের কর্মচারী৷ মার্কিন মুলুকের ইন্ডিয়ানায় ঘটেছে এই ঘটনা৷ ৩২ বছরের সারা সাফিকে নিকাব পরে দোকানে প্রবেশ করার ‘অপরাধে’ বের করে দেওয়া হল৷
গত সোমবার নিজের সন্তানদের নিয়ে দোকানে গিয়েছিলেন সারা৷ সন্তানদের গাড়িতে রেখে তিনি একটি স্টোরে কাঠকয়লা কিনতে ঢোকেন৷ কিন্তু দোকানে ঢুকে মাত্র ১০ পা এগোতেই কাউন্টারে বসে থাকা এক মহিলা বলেন, “দয়া করে আপনার মুখ থেকে পর্দা সরিয়ে দিন এবং তারপর দোকানে আসুন৷” কিন্তু সারা নিকাব খুলতে অস্বীকার করলে, তাঁকে দোকানে ঢুকতে বাধা দেওয়া হয়৷ এবং দোকানের ওই কর্মচারী বলে, জোর করে দোকানে ঢোকার চেষ্টা করলে সে পুলিশ ডাকবে৷
গোটা ঘটনাটিই মোবাইলে রেকর্ড করছিলেন সারা৷ তাঁদের কথোপকথনে শোনা গিয়েছে সেই রেকর্ডিংয়ে৷ শোনা গিয়েছে, দোকানের কর্মচারী বলছেন, গ্যারি অঞ্চলে দুষ্কৃতীদের প্রকোপ খুবই বেশি৷ তাই নিকাব পরে দোকানে কেউ প্রবেশ করুক তা তিনি চান না৷
এরপর আর অশান্তি না বাড়িয়ে দোকান থেকে বেরিয়ে আসেন সারা৷ যে দেশে মানুষের ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, পোশাক পরার স্বাধীনতা রয়েছে, সেখানে তাঁর পোশাকের এমন মাশুল গুনতে হল কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷
জিজ্ঞেস করেছেন, ইসলাম ধর্মপালন করতে গিয়ে আর কতদিন এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমেরিকায়?
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার