সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দুই মাসে উপত্যকার কোন কোন বাসিন্দাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে, তার বিস্তারিত তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে এনআইএ৷ এই ব্যাপারে নাকি জম্মু-কাশ্মীরের ব্যাঙ্কগুলির কাছে সাহায্যও চাওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে৷
হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত কাশ্মীর৷ অশান্তির জেরে এখনও পর্যন্ত ৬৫ জনেরও বেশি বাসিন্দার মৃত্যু হয়েছে৷ এর নেপথ্যে বহিরাগত শক্তির কথা বারবার উঠে এসেছে৷ সেই কারণেই এনআইএ’র এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ এই পদক্ষেপের মাধ্যমে সন্ত্রাসবাদ ও বেআইনি কার্যকলাপের আঁচ অনেক আগে থেকে পাওয়া যাবে বলেই ধারণা গোয়েন্দাদের৷
এনআইএ’র ইন্সপেক্টর জেনারেল সঞ্জীব সিংয়ের কথায়, সংস্থার কাছে খবর এসেছে গত দুই মাসে উপত্যকার বেশ কয়েকটি অ্যাকাউন্টে অনিয়মিত অর্থের লেনদেন হয়েছে৷ এই অ্যাকাউন্ট হোল্ডারদের অনেকেই সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার৷ পাকিস্তানের সঙ্গে লেনদেনে জড়িত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও বিশেষভাবে খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার