সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের ঠিক আগেই ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ রবিবার ভোররাতে জম্মু-কাশ্মীরের পুঞ্চ সীমান্তে ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালাল পাক সেনা৷ যোগ্য প্রত্যুত্তোর দিয়েছেন ভারতীয় সেনা জওয়ানরাও৷
সূত্রের খবর, প্রথমে লাইট মেশিন গান ব্যবহার করছিল পাক সেনা৷ পরে হামলার জোর বাড়াতে মিডিয়াম মেশিন গান ও মর্টার শেলও ব্যবহার করে৷ জবাবে ভারতীয় সেনার পক্ষ থেকেও গুলি চালানো হয়৷ এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি৷
শনিবার পুঞ্চ জেলার এক বাজারে গ্রেনেড হামলায় ১১ জন আহত হন৷ পুলিশ সূত্রের খবর আহতরা সবাই অমরনাথের তীর্থ যাত্রী ছিলেন৷ স্থানীয় বাজার এলাকায় জড়ো হয়েছিলেন, সেই সময়ই তিন আততায়ী গ্রেনেড ছুঁড়ে পালাবার চেষ্টা করে৷ দুই জনকে পুলিশ আটক করতে পারলেও তৃতীয় জন এখনও পলাতক৷
চলতি বছরেই এপ্রিল মাসের ১০ তারিখ এভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালিয়েছিল পাক সেনা৷ চার মাস পরে সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল৷ গত বছর পুঞ্চ সীমান্তে গুলি-চালনার ফলে প্রায় ১৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৭১ জন আহত হয়েছেন৷ এভাবেই বারবার অনুপ্রবেশের চেষ্টা করেছে পাক সেনা৷ তবে প্রতিবারই রুখে দাঁড়িয়েছে ভারতীয় সেনা৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ