সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ৭০তম স্বাধীনতা দিবসে প্রথামাফিক লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীকে জানালেন শুভেচ্ছা৷ পড়ুন জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ১০ বার্তা-
১. এক ভারত, স্বচ্ছ ও শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্য কেন্দ্রের৷ দুর্নীতি মোকাবিলায় বদ্ধপরিকর সরকার৷
২. সংসদ থেকে পঞ্চায়েত- সব স্তরে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে৷ সমস্যা থাকলে সমাধানও রয়েছে৷ প্রত্যেকে নিজ নিজ কর্তব্য পালন করলেই ‘সুরাজ্য’ গঠিত হবে৷
৩. সন্ত্রাসবাদকে কোনও ভাবেই বরদাস্ত করবে না এ দেশ৷ যুবকরা সন্ত্রাসের রাস্তা ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরুন৷
৪. পাক অধিকৃত কাশ্মীরের মানুষ গত কয়েকদিনে আমাকে ধন্যবাদ জানিয়েছেন৷ আমি তাঁদের কাছে কৃতজ্ঞ৷
৫. স্বচ্ছতাই আমাদের মূল মন্ত্র৷ মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশে নামিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার৷
৬. আয়কর দফতরকে ভয় পান মধ্যবিত্তরা৷ এই পরিস্থিতি পাল্টাতে হবে৷ প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে হবে৷ দায়িত্বশীল সরকারই দেশে বদল আনতে পারে৷
We want to change the situation where people are scared of income tax authorities, particularly among middle class families: PM
— PMO India (@PMOIndia) August 15, 2016
৭. আগের সরকারের বিরুদ্ধে শুধুই অভিযোগ উঠত৷ এখন ছবিটা বদলেছে, বহু কাজ করেছে কেন্দ্র, মানুষের আক্ষেপ কমেছে৷
৮. এই সরকারের আমলে দেশের দশ হাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে। ষাট সপ্তাহে চার কোটি পরিবারকে এলপিজি পরিষেবা দেওয়া হয়েছে৷ ২১ কোটি ভারতীয়কে জন ধন যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে৷
৯. ৭০ কোটি ভারতীয়র এখন আধার কার্ড আছে৷ এক দেশ এক পেনশন চালু করেছি৷
১০. দলিত, আদিবাসী সবাই আমরা এক পরিবারের, আমাদের পরিবারের নাম ভারত৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার