সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদ ও সলমন খান মিলে গেলেই যে বক্স-অফিসে সুনামি আসে, আরও একবার তা প্রমাণিত হল৷ মাত্র তিন দিনেই একশো কোটির মাইলস্টোন পেরিয়ে গেল সলমন খানের ‘সুলতান’৷ এই নিয়ে সলমনের দশম ছবি পা রাখল একশো কোটির ক্লাবে৷
শুরুর দিন থেকেই বড়সড় সাফল্যের ইঙ্গিত ছিল ‘সুলতান’ ছবির ব্যবসাতে৷ প্রথম দু’দিনের কালেকশনই জানিয়ে দিয়েছিল একশো কোটির ক্লাবে পা দেওয়া স্রেফ সময়ের অপেক্ষা মাত্র৷ প্রযোজক আদিত্য চোপড়ার মুখের হাসি তো এতে চওড়া হয়েছে তো বটেই, এমনকি তিনি সিক্যুয়েলের ভাবনাও শুরু করে দিয়েছেন৷ তিনদিনেই সে মাইলস্টোন ছুঁযে ফেলল সলমন-অনুষ্কার ‘সুলতান’৷
ইদে মুক্তি পাওয়া সলমন খানের ছবি মানেই বক্স অফিসে ছ্ক্কা৷ এবারও দেখা গেল সেই একই হাওয়া৷ প্রথমদিন ছবির ব্যবসা ছিল ৩৬.৫৪ কোটির৷ বৃহস্পতিবার সুলতানের ঝুলিতে ওঠে ৩৭.৩০ কোটি৷ শুক্রবার ছবি তুল নেয় ৩১.৫০ কোটি টাকা৷ অর্থাৎ মুক্তির তিন দিনের মধ্যে সলমনের ছবির মোট সংগ্রহ ১০৫.৩৪ কোটি টাকা৷ আগামী উইকএন্ডের ব্যবসা ধরলে দুশো কেটির ক্লাবের দিকে সুলতান যে তরতরিয়েই এগোচ্ছে তা বলাই যায়৷
এই নিয়ে একশো কোটির ক্লাবে এন্ট্রি নেওয়া সলমনের এটি দশম ছবি৷ এ ব্যাপারে শাহরুখকে ছাপিয়ে গেলেন তিনি৷ শাহরুখের মোট ছটি ছবি পা রেখেছে একশো কোটিতে৷ সেই সঙ্গে নিজের রেকর্ডও ভেঙেছেন সলমন৷ এতদিন পর্যন্ত সলমনের ছবির ‘বিগেস্ট ওপেনিং’-এর কৃতিত্ব ছিল কবীর খানের বজরঙ্গি ভাইজান ছবির দখলে৷ এবার সে রেকর্ড থাকল আলি আব্বাস জাফরের সুলতান ছবির৷ ২০১৬-র সবথেকে বড় সাফল্য পাওয়া ছবির তালিকায় সবার থেকে এগিয়ে সুলতানই৷
সর্বশেষ খবর
-
বিচ্ছেদে আশান্তি, সিরিয়াল থেকে ছাটাই, ‘বিগ বস’এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি ‘বিতর্কিত’ নায়কের!
-
সরষের মধ্যেই ভূত! মার্কিন সেনার গোপন তথ্য চলে যাচ্ছে ইরানের হাতে, বড় পদক্ষেপ আমেরিকার
-
নথিপত্র নিয়ে আবাসের বাড়ি চুরি? মোটা টাকা আত্মসাৎ! তৃণমূল নেতাকে ঘিরে ‘ডিমথেরাপি’ দুর্গাপুরে
-
সুইডিশ বেতারে কবিতাপাঠ, রবীন্দ্রনাথের সুইডেন যাত্রার শতবর্ষ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশ্বভারতী
-
দাবিদাওয়া মানেনি কেন্দ্র! ফের বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের