সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লির অমানবিকতার নয়া নিদর্শন৷ না ধর্ষণ নয়, এবারে পথ দুর্ঘটনায় আহতকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিল পথ চলতি মানুষের উদাসীনতা৷ মৃত মতিবুল পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে৷
এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ দিল্লির সুভাষ নগরে ঘটে এই মর্মান্তিক ঘটনা৷ রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন ই-রিকশার চালক মতিবুল৷ হঠাৎ বেপরোয়া টেম্পো ধাক্কা মারে তাঁকে৷ টেম্পোচালক গাড়ি থামায় বটে৷ কিন্তু উঁকি মেরে মতিবুলের অবস্থা দেখেই পালিয়ে যায়৷ পথচলতি মানুষও পাশ কাটিয়ে যায় আহত মানুষটাকে৷ এক রিকশাচালক থামে, তবে পাশে পড়ে থাকা মতিবুলের মোবাইল ও ঘড়ি নেওয়ার জন্য৷ সিসিটিভি ফুটেজে উঠে এসেছে এই মর্মান্তিক বাস্তব৷
প্রায় ঘণ্টা দু’য়েক এভাবেই পড়েছিলেন ৪০ বছরের মতিবুল৷ পুলিশ খবর পেয়ে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন৷ অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ নির্মম এই ঘটনা ফের রাজধানীর মানসিকতার কঙ্কালসার চেহারাই তুলে ধরল বলে মনে করছেন অনেকে৷
সর্বশেষ খবর
-
ডুরান্ডে হজম ১০ গোল, নিজের ক্লাবের সম্মানরক্ষায় মাঠে নামবেন টাইগার? মুখ খুললেন বলিতারকা
-
‘জেন জি’-র মন বুঝেছেন ভাগবত, ‘গণতান্ত্রিক অধিকারে’র স্বীকৃতি দিয়েই পাশে থাকতে চান আরএসএস প্রধান
-
‘অপদার্থ সন্তান’, বাদশাকে খোঁচা হানি সিংয়ের, ‘বাদশাহী’ জবাবে বাজিমাত র্যাপারের
-
বন-মানুষের শত্রুতা! মধ্যপ্রদেশে বন্যপ্রাণীর হানায় মৃত ৫০, আট মাসে ৪৫টি বাঘের মৃত্যু
-
‘এখনই কোনও পদক্ষেপ নয়’, ১৬টি এফআইআরে অভিষেককে সাময়িক রক্ষাকবচ দিয়ে জানাল হাই কোর্ট