সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভেনে একটা ভারী সসপ্যান সে বসাতে পারবে কি না তা নিয়ে সন্দেহ হয়, অথচ সেই নাকি দেশের ‘সেলিব্রেটেড’ খুদে শেফ৷ মোটে ছ’বছর বয়সেই তার রান্নার হাত চমকে দিয়েছে অনেককে৷ আর অনলাইনে প্রকাশিত তার রান্নার ভিডিওর জনপ্রিয়তা যে কোনও কুকারি শো-র টিআরপিকেও হার মানাবে৷ খুদে নিহাল রাজই এখন অনলাইনে সবথেকে জনপ্রিয় শেফ৷
কিচা ডাকনামেই জনপ্রিয় কোচির ছেলে নিহাল৷ শেফের কাজ যখন সে শুরু করেছিল তখন তার মোটে পাঁচ বছর বয়স৷ কিন্তু তখন থেকেই রান্নার খেল দেখিয়ে চলেছে সে৷ কখনও ম্যাঙ্গো আইসক্রিম তো কখনও নারকেলের পায়েস, কখনও আবার হরেক কুকিজ বানিয়ে তাক লাগিয়েছে৷ ইউটিউবে তার রান্নার চ্যানেল ‘কিচাটিউব’ নামেই বিখ্যাত৷ সবথেকে অবাক করার বিষয়, যে বয়সে সবকিছু ফেলে ছড়ানোই দস্তুর, সেই বয়সে অসামান্য দক্ষতায় গুছিয়ে খাবার তৈরি করতে পারে সে৷ তার চ্যানেলের জনপ্রিয়তা এতখানিই যে, এক নামকরা এজেন্সি তার রান্নার শো-র জন্য মোটা অঙ্কের অর্থের চুক্তি করেছে নিহালের সঙ্গে৷
অল্পবয়সে নানা সৃজনশীল কাজ করে তাক লাগিয়ে দেয় অনেক বাচ্চাই৷ তবে রান্নাকে যেন ধর্তব্যের মধ্যেই ধরা হয় না৷ রান্নার মধ্যেও যে সৃজনশীলতা থাকতে পারে এবং তাও যে দক্ষতার সঙ্গে বাচ্চারাও করতে পারে, এমন ভাবনা আমাদের দেশে সচরাচর দেখা যায় না৷ বাচ্চাদের তাই গান-নাচ-আঁকা বা খেলাধূলাতেই দড় হতে দেখা যায়৷ এমনকী বড়দের দুনিয়াতেও রান্নাকে পেশা হিসেবে বেছে নেন খুব কম জনই৷ সেখানে দাঁড়িয়ে ছ’বছরের নিহালের এই অধ্যবসায় নিঃসন্দেহে প্রশংসার৷ তার প্রতিভা আর ইচ্ছে তাকে যে ভবিষ্যতে রান্নার দুনিয়ায় নক্ষত্র করে তুলবে তার হাতের কাজ দেখে স্বচ্ছন্দেই এমনটা অনুমান করা যায়৷
দেখুন নিহালের রান্নার ভিডিও:
সর্বশেষ খবর
-
১৫ বছর বয়সেই কোটি কোটি সম্পত্তি, নাবালক বৈভবকে কি আয়কর দিতে হয়?
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত