সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণে-বনে-জঙ্গলে, আনন্দে-নিরানন্দে নিজের ছবি নিজে তোলার পরমানন্দে বিভোর আবাল-বৃদ্ধ-বণিতারা৷ সাধের এই ‘সেলফি’ তোলায় এবারে বাধ সাধল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক৷ স্বাধীনতা দিবসের সপ্তাহে ঐতিহাসিক স্মৃতিসৌধগুলির সামনে ‘সেলফি’ তোলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মন্ত্রকের তরফে৷
আগস্ট মাসের ১২ তারিখ থেকে এই নিষেধাজ্ঞা জারি থাকবে ১৮ তারিখ পর্যন্ত৷ বিজ্ঞপ্তি জারি করে রাজ্যগুলিকেও এই বিষয়ে নজর দিতে বলা হয়েছে মন্ত্রকের তরফে৷ ঠিক করে দেওয়া হয়েছে গাইডলাইন৷
এমনিতেই কাশ্মীর ইস্যু নিয়ে সরগরম দেশের রাজনীতি৷ দোসর দলিত সমস্যাও৷ এই পরিস্থিতিতে স্বাধীনতাদিবস উপলক্ষ্যে কড়া নিরপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দেশকে৷ সেই জন্যই সাময়িকভাবে জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা৷ ১৮ তারিখের পর আবার স্বাধীনভাবে সর্বত্র ‘সেলফি’ তুলতে পারবেন আম জনতা ও পর্যটকরা৷
সর্বশেষ খবর
-
রাতে ঘুমের মধ্যে পায়ের ছটফটানি? নার্ভের বড় সমস্যায় ভুগতে পারেন, জানুন কী করণীয়
-
প্যারা টিচারদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ল ফরেস্ট গার্ড, বন সহায়কদের পারিশ্রমিকও
-
বাল্যবিবাহ রুখতে বাড়ি বাড়ি অভিযান, বন্ধ ভাতা, জেল পুরোহিত-কাজির! বঙ্গে বেনজির পদক্ষেপ শুভেন্দুর
-
দু’দশক পর পুরনো জুটির প্রত্যাবর্তন! শাহরুখের ‘কিং’এ কোন চরিত্রে অভিষেক-রানি?
-
ধুলিয়ান খুনে সিআইডি, মৃত সুজিত মণ্ডলের স্ত্রীকে চাকরি, শাস্তি একগুচ্ছ পুলিশ আধিকারিককে