স্টাফ রিপোর্টার, হাওড়া: শালিমার ওয়ার্কস লিমিটেডের মতো জাহাজ তৈরির কারখানাকে চাঙ্গা করতে উদ্যোগী রাজ্য সরকার৷ এই সংস্থার পরিকাঠামোগত উন্নয়নের জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ করার কথাও ভাবছে রাজ্য পরিবহণ দফতর৷ রবিবার হাওড়ার শালিমার ওয়ার্কস লিমিটেডে নৌ-সেনা বাহিনীর একটি জাহাজ উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷
একই সঙ্গে রাজ্যের পরিবহণ দফতর হাওড়ায় গঙ্গার ধারের জেটিগুলিকে নিজেদের অধীনে নিয়ে এসে সেগুলির উন্নয়ন করতে চায় বলেও এদিন জানান পরিবহণ মন্ত্রী৷ তিনি বলেন, ফেরি সার্ভিসের পরিষেবাও বাড়াতে চায় রাজ্য সরকার৷ এদিনের জাহাজ উদ্বোধনের অনুষ্ঠানে শুভেন্দুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা ও পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও ছিলেন নৌ সেনা বাহিনীর কর্তা ও শালিমার বিল্ডার্সের আধিকারিকরা৷
প্রসঙ্গত, এদিন শালিমার ওয়ার্কস লিমিটেডে ২৫০ আসনের নৌ-সেনাবাহিনীর একটি জাহাজের উদ্বোধন করেন শুভেন্দুবাবু৷ ‘মনোহর’ নামে এই জাহাজটি মুম্বইয়ে যাবে৷ সাতটির মধ্যে দু’টি জাহাজ তৈরি করে নৌসেনার হাতে ইতিমধ্যেই তুলে দিয়েছে শালিমার শিপ বিল্ডার্স৷ ‘মনোহর’ হল তৃতীয় জাহাজ৷ রাজ্য সরকারের অধীনস্থ এই সংস্হাটি বর্তমানে ভারতীয় নৌ বাহিনীর কাছ থেকে বেশ কিছু জাহাজ তৈরির বরাদ পাচ্ছে৷ ভারতীয় নৌবাহিনীর তরফে শালিমার শিপ বিল্ডার্সকে সাম্প্রতিককালে মোট সাতটি জাহাজ তৈরির বরাত দিয়েছে৷ প্রতিটি জাহাজ তৈরির জন্য খরচ প্রায় ১৭ কোটি টাকা৷
সর্বশেষ খবর
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্বেচ্ছায় ছাড়লেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!