স্টাফ রিপোর্টার: আরও একশো মেডিক্যাল আসন বাড়ল রাজ্যে৷ কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে আসনসংখ্যা দেড়শো থেকে বেড়ে হল দু’শো৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজে একশো থেকে দেড়শো৷ ফলে, রাজ্যে ডাক্তারি পড়ার আসনসংখ্যা বেড়ে হল ৩০০০৷ এমনটাই জানালেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডা. সুশান্ত বন্দ্যোপাধ্যায়৷
২০১৩ সালে কেন্দ্রীয় সরকার মেডিক্যাল কলেজগুলির আসনসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়৷ ঠিক হয়, দশ বছরের পুরনো কোনও মেডিক্যাল কলেজের আসনসংখ্যা পঞ্চাশ থেকে একশোর মধ্যে হলে তারা আসন বাড়ানোর আবেদন জানাতে পারবে৷ এর জন্য ৩ লক্ষ টাকা জমা দিয়ে সংশ্লিষ্ট কলেজকে এমসিআইয়ের কাছে আবেদন জানাতে হবে৷ সেই সঙ্গে মুখ্যসচিব বা স্বাস্থ্যসচিবকে এক বছরের মধ্যে পরিকাঠামোগত ঘাটতি পূরণের আশ্বাস সম্বলিত মুচলেকা দিতে হবে৷ এই পথে হেঁটেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পঞ্চাশটি করে আসন বাড়িয়ে নেয়৷ ন্যাশনাল মেডিক্যাল সেবার জায়গার অপ্রতুলতার জন্য আবেদন জানাতে পারেনি৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজ অবশ্য আবেদন জানাতে পারেনি কম বয়সের কারণে৷ ২০০৪ সালে জন্ম হওয়া মেদিনীপুর মেডিক্যাল ২০১৩-তে দশ বছর পূরণ করেনি৷ নবান্ন সূত্রের খবর, চলতি আর্থিক বর্ষ থেকেই এই একশো আসনে ছাত্র ভর্তি করানো হবে৷ রাজ্যে এখন এমবিবিএস আসন রয়েছে ২৪৫০৷ ডেন্টালে ৪৫০৷ একশো বেড়ে যাওয়ায় মোট আসনসংখ্যা হল ৩০০০৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর