মাটির জোগান নেই। বন্ধ কুমোরটুলির (Kumortuli) একের পর এক শিল্পীর ঘর। অনেকেই বাড়ি ফিরে গেছেন। কেউ আবার খড় দিয়ে প্রতিমার কাঠামো তৈরিতে ব্যস্ত। যদিও এর পর মাটির জোগান কোথা থেকে পাবেন জানেন না তাঁরাও।
কলকাতার কুমোরটুলিতে মূলত মাটি আসে দক্ষিণ ২৪ পরগনা থেকে। ৪ মে ভোটের ফলাফল প্রকাশের পরই সেই মাটি কলকাতায় আসা মূলত বন্ধ। শিল্পীরা বলছেন, আগের সরকারের আমলে দেদার ‘মাটি চুরি’ হয়েছে। জমি সংক্রান্ত সমস্যাও রয়েছে। ফলে নতুন সরকারের আমলে মাটি সরবরাহ বন্ধ। এভাবে চলতে থাকলে পুজোর আগে সময় মতো আদৌ প্রতিমা নির্মাণ শেষ হবে কিনা তা নিয়ে রীতিমতো চিন্তিত মৃৎশিল্পীরা।
দফায় দফায় নতুন সরকারের সঙ্গে যোগাযোগ করছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। তাঁদের আশ্বাসও দিয়েছেন শিল্পীমন্ত্রী তাপস রায়। দ্রুত এই সমস্যার সমাধান না হলে পুজোর মুখে সম্পূর্ণ ধসে পড়বে প্রতিমা শিল্পের সঙ্গে যুক্ত পরিবারগুলো।
আরও ভিডিও
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার পালটা মার! ভাঙনের আশঙ্কা বিজেপিতে? বিধায়কদের হোটেলবন্দি করছে গেরুয়া শিবির
-
অব কি বার, ২০০ পার…! টি-২০ বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ রানের নজির হরমনদের
-
মিস করেছেন মেসি-এমবাপেদের ম্যাচ, ইউটিউবের দরজা বন্ধ! কীভাবে দেখবেন হাইলাইটস?
-
গাঁজার নেশা করে ঝামেলা, বন্ধুর বুকে ছুরি মেরে খুন! কোন্নগরে গ্রেপ্তার অভিযুক্ত
-
‘মোদির ভারতে হামলা হলে আমেরিকা পাশে’, চিনকে চিন্তায় ফেলে বড় প্রতিশ্রুতি ‘বন্ধু’ ট্রাম্পের