Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
India women

অব কি বার, ২০০ পার…! টি-২০ বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ রানের নজির হরমনদের

এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের মহিলা দল। ডাচ বোলিং লাইন আপকে পিটিয়ে ছাতু করে দু'শোর গন্ডি পেরল ভারত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ২১:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ২১:৪২

options
link
অব কি বার, ২০০ পার…! টি-২০ বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ রানের নজির হরমনদের zoom
টসে হেরে এদিন ব্যাট করতে নামে ভারত।

প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে উইমেন ইন ব্লু। এবার ভারতের মেয়েরা টি-২০ বিশ্বকাপে নতুন ইতিহাস লিখে ফেললেন। স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মাদের দাপটে টি-২০ বিশ্বকাপে তৈরি হল নতুন নজির। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের মহিলা দল। ডাচ বোলিং লাইন আপকে পিটিয়ে ছাতু করে দু’শোর গন্ডি পেরল ভারত। টি-২০ বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডও গড়লেন হরমনপ্রীত কউররা।

টসে হেরে এদিন ব্যাট করতে নামে ভারত। ওপেন করতে নেমে বিধ্বংসী মেজাজে ধরা দেন স্মৃতি-শেফালি। ১১৫ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও ভালো ফর্মে ছিলেন স্মৃতি। এদিন মাত্র ৪৭ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস এল তাঁর ব্যাট থেকে। অতি আগ্রাসী খেলতে গিয়েই নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করলেন স্মৃতি। অন্যদিকে শেফালির ব্যাট থেকে এল ৩৮ বলে ৫৫ রান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওপেনারদের এহেন তাণ্ডব দেখে মনে হচ্ছিল, মহিলা টি-২০ বিশ্বকাপের যাবতীয় রেকর্ড বুঝি ভেঙে খানখান হয়ে যাবে। কিন্তু ইনিংসের শেষদিকে ছন্দে ফিরল ডাচ বোলিং লাইন আপ। জেমাইমা রডরিগেজ এদিন ১৯ রান করলেন। যস্তিকা ভাটিয়াও ব্যর্থ। শেষদিকে নেমে মাত্র ৮ বলে ২০ রানের ক্যামিও খেললেন বঙ্গকন্যা রিচা ঘোষ। সঙ্গী দীপ্তি শর্মা, ২ বলে ১০ রান এল তাঁর ব্যাট থেকে। জোড়া ‘ডিএসপি’র প্রচেষ্টাতেই দুশো পেরল ভারত। পাঁচ উইকেট হারিয়ে ২০৯ রানে থামল উইমেন ইন ব্লু। সঙ্গে তৈরি হল একগুচ্ছ নতুন ইতিহাস।

টি-২০ বিশ্বকাপে এই প্রথমবার ভারতের মহিলা দল দু’শো রানের গণ্ডি পেরিয়েছে। এর আগে ইংল্যান্ড ছাড়া কোনও দলই মহিলা বিশ্বকাপে দুশো রান করতে পারেনি। চলতি বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১৯ রান করেছে ইংল্যান্ড। মহিলাদের টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটাই সর্বোচ্চ রান। এই তালিকায় দ্বিতীয় স্থানেও রয়েছে ইংল্যান্ড। ২০২৩ সালে ২১৩ রান তুলেছিল তারা। এদিন ২০৯ রান করে টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে উঠে এল ভারতের মহিলা দল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.