মার্জিন লক্ষাধিক। বিপুল জনসমর্থন। চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী। পুনর্নির্বাচনে (Repoll Result) আরও একবার পদ্মে ঝড়ে সাফ তৃণমূল। শুধু আঁচড় নয়। ফলতার (Falta) নির্বাচনে ভেঙে চুরমার অভিষেকের ডায়মন্ড হারবার মডেল।
বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে (Debangshu Panda) লক্ষাধিক ভোটের জেতানোর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদনে দুই হাত তুলে সমর্থন দিল ফলতাবাসী। সেই আশীর্বাদে ছাব্বিশের নির্বাচনে রেকর্ড ব্যবধানে জিতে আসা প্রার্থীদের মধ্যে জায়গা করে নিলেন দেবাংশু।
আরও ভিডিও
এই পুনর্নির্বাচনের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে পোস্ট করেছিলেন, ১০ জন্মেও বাংলা বিরোধী গুজরাট ‘গ্যাং’ তাঁর ডায়মন্ড হারবার মডেলেরসামান্য আঁচড় কাটতে পারবে না। এই জয়ের পর সেই হঙ্কার বিফলে গিয়েছে বলে তোপ দেগেছে বিজেপি। ডায়মন্ড হারবার মডেল তৃণমূলের হার-বার মডেলে পরিণত হয়েছে বলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
ভয়ংকর কাণ্ড এসি কামরায়! গরিবের টাকা চুরি, ট্রেনেই কীভাবে ধ্বংস হচ্ছেন ওঁরা?