পুলিশের জালে রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী। গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha Arrested)। কলকাতার ফুলবাগান থেকে তাঁকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়কের খোঁজ চালাচ্ছিল পুলিশ।
এরপরেই ফুলবাগানে প্রাক্তন মন্ত্রীর নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রতারণা, ভোট পরবর্তী হিংসার মামলায় দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরেই ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। আজই উত্তরবঙ্গে প্রাক্তন মন্ত্রীকে নিয়ে যাবে পুলিশ।
আরও ভিডিও
তৃণমূলের শাসনকালে তাঁর দাপট ছিল চোখে পড়ার মতো। একের পর এক বিতর্কিত মন্তব্য থেকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে উদয়ন গুহকে। রাজ্যে পালাবদলের পরেই বদলে যায় পরিস্থিতি। বিপুল ভোটে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান উদয়ন গুহ। এরপরেই কোচবিহার ছাড়েন তিনি। কলকাতার ফুলবাগান এলাকাতেই থাকছিলেন।
সর্বশেষ খবর
-
শিল্পবার্তা নিয়ে শুভেন্দুর মুখে বুদ্ধদেবের প্রশংসা, তুলোধোনা মমতাকে
-
জ্ঞানেশের গ্রেপ্তারি, ফের ভোট? কমিশনের অন্তর্কলহে সরব মমতা-অখিলেশরা
-
‘৩ মাস পেরিয়ে গিয়েছে’, এনসিপিআই সাংসদদের পদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় সুপ্রিম কোর্ট
-
জাহাজ লক্ষ্য করে ছুটে এল টর্পেডো! হরমুজের কাছে ফের মৃত্যু ভারতীয় নাবিকের
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা