শনিবার রাজ্যে নতুন সরকারের শপথগ্রহণ। প্রথমবার বাংলার মসনদে বসতে চলেছেন কোনও বিজেপি নেতা। সেই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে জাঁকজমক এবং আড়ম্বরে কোনও কমতি রাখতে নারাজ গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো রাজনীতিকদের পাশাপাশি সাংস্কৃতিক জগতের বহু মানুষকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। একই সঙ্গে থাকছে বিশেষ অনুষ্ঠানও।
এই বিষয়ে আরও খবর
শনিবারের শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ছাড়াও বিজেপিশাসিত ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বাংলার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। রাজনৈতিক সৌজন্যের খাতিরে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হতে পারে বলে সূত্রের খবর। আমন্ত্রণ পেতে পারেন প্রবীণ রাজনীতিবিদ এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রীতি অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হতে পারে। এছাড়া কংগ্রেসের প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হবে।

এমনিতেই এবারের প্রচারপর্বের শুরু থেকে বাঙালিয়ানায় শান দিয়ে আসছে বিজেপি। শপথেও সেই বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে। বিজেপি সরকার শপথগ্রহণ করছে রবীন্দ্রজয়ন্তীতে। শোনা যাচ্ছে, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক জগতের বহু মানুষকে আমন্ত্রণ জানানো হবে। আলাদা সাংস্কৃতিক মঞ্চও থাকছে বলে জানা গিয়েছে। ‘ভিভিআইপি’-রা মূল মঞ্চেই থাকবেন। মঞ্চের সামনের কিছুটা অংশে থাকবে বিশিষ্ট অতিথিদের বসার ব্যবস্থা। মূল মঞ্চে শপথের আগে একটি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানও হওয়ার কথা।
জানা গিয়েছে শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী-সহ কয়েকজন মন্ত্রী শপথ নিতে পারেন। সূত্রের খবর, মন্ত্রিসভার যে তালিকা শাহর কাছে রয়েছে তা চূড়ান্ত হওয়ার আগে আরএসএসের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেছেন অমিত শাহ। ব্রিগেডের শপথমঞ্চে কারা শপথ নেবেন, কারা স্থান পেতে চলেছেন নয়া মন্ত্রিসভায় তা নিয়ে উৎকণ্ঠায় গেরুয়া শিবিরের জয়ী হবু বিধায়করা। টানটান উত্তেজনা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পেনাল্টি মিসেও জোড়া গোলে মহানায়ক মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
-
‘আপনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলব’, মোদিকে আবেগঘন চিঠি শুভেন্দুর
-
সর্বকালের সেরা, ‘হ্যান্ড অফ গডে’র দিন বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি
-
বাজেটে বরাদ্দ ৫০ কোটি, প্রসার ঘটবে ভাষা-সংস্কৃতির, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মূল মানতার
-
‘আসল’ তৃণমূলে গিয়ে মমতার চেয়ারে টান! ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ কালীঘাটের
নিবেদিত






