রাজ্য বিধানসভা ভোট (West Bengal Assembly Election) ঘোষণা হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড় রদবদল করেছে নির্বাচন কমিশন। কার্যত গভীর রাতে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে বদলি করা হয়েছে। শুধু তাই নয়, বদলি করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি, পুলিশ কমিশনার-সহ একাধিক পুলিশকর্তাকে। যা নিয়ে চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ইস্যুতে একযোগে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একহাত নিয়ে তৃণমূল নেত্রীর মন্তব্য, ”কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ততাণ্ডব করছে।” শুধু তাই নয়, কমিশনকে মহিলা এবং বাঙালি বিদ্বেষী বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বাণিজ্যিক গ্যাস সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সোমবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই এদিন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ প্রশাসনের একাধিক কর্তাকে রদবদল নিয়ে সরব হন তিনি। কমিশনকে একহাত নিয়ে মমতা বলেন, ”বাঙালি মহিলা চিফ সেক্রেটারিকে বদলে দিয়েছেন। একজন মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন।” শুধু বাঙালি নয়, অবাঙালিদেরও বাদ দেওয়া হয়েছে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে উদাহরণ হিসাবে পীযূষ পাণ্ডের নাম তুলে ধরেন তিনি। এমনকী এহেন রদবদল নিয়ে রাজ্যকে একবারও জিজ্ঞাস করা হয়নি বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এরপরেই মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ”যাঁকেই পাঠান, তাঁরা আমাদের হয়ে কাজ করবেন। মানুষের হয়ে কাজ করবেন।’’
আরও পড়ুন:
অন্যদিকে মানুষকে ভরসা রাখার বার্তা দিয়ে কোনও প্ররোচনায় পা না দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভরসা রাখুন, আস্থা রাখুন প্ররোচনায় পা দেবেন না।” অন্যদিকে নির্বাচনের স্বার্থে গ্যাস নিয়ে বিজেপি রাজনীতি করছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক
নিবেদিত


