কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় উদয়নারায়ণপুরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ ভোটার, মহিলাদের লাঠিপেটা করার অভিযোগ আসছে বাহিনীর বিরুদ্ধে। এমনকী বাহিনীর হাতে সাতগাছিয়ায় এক শিশুও আহত হয়েছে বলে অভিযোগ উঠছে। এই সকল ঘটনায় অমিত শাহ ও ‘অমানবিক’ জওয়ানদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হুঙ্কার দিলেন, ‘বাংলায় ঘুরে বেড়ানো জল্লাদদের বলছি, তোমরা কোন রাজ্য থেকে এসেছ তাতে কিছু যায় আসে না। কারা তোমাদের রক্ষা করছে, সেটাও কোনও বিষয় নয়। এই বর্বরতার সঙ্গে জড়িতদের খুঁজে বার করা হবে।’
এই বিষয়ে আরও খবর
দ্বিতীয় দফার (WB 2nd Phase Election 2026) মোটের উপর শান্তিপূর্ণ ভাবে মিটলেও, একাধিক জায়গা থেকে বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত সক্রিয়তা ও ভোটারদের মারধরের অভিযোগ উঠেছে। অভিষেকের দাবি, ‘২০২১ সালে ঘটে যাওয়া রক্তাক্ত শীতলকুচি মানসিকতা নিয়ে চলা হচ্ছে। সেই কাণ্ডের জেরে বিজেপিকে কড়া মূল্য দিতে হয়েছিল। ২০২৬ সালেও তাদের আরও বড় মূল্য দিতে হবে।’
Central Forces under Amit Shah have become BJP’s PRIVATE ARMY- A gang of licensed thugs unleashed on the people of Bengal.
In Udaynarayanpur, an elderly man went to cast his vote with his son. Too frail to walk unaided, his son tried to help him into the booth. Central Forces… pic.twitter.com/kRty6YdCUq
— Abhishek Banerjee (@abhishekaitc) April 29, 2026
অভিষেকের দাবি, ‘অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় বাহিনী বিজেপির ব্যক্তিগত সেনাবাহিনীতে পরিণত হয়েছে।’ বাংলার মানুষের উপর লাইসেন্সপ্রাপ্ত গুন্ডাদের লেলিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। অভিষেক সামাজিক মাধ্যমে লেখেন, ‘ভোর থেকেই কেন্দ্রীয় বাহিনী সাধারণ নাগরিকদের ওপর সন্ত্রাস চালাচ্ছে। মহিলাদের চড় মারছে, বয়স্কদের উপর হামলা করছে। এমনকী শিশুদেরও আক্রমণ করছে। এটাই ২০২১ সালের শীতলকুচি মানসিকতা। ২০২১ সালে নিরীহদের রক্ত ঝড়ার জন্য বিজেপিকে চড়া মূল্য দিতে হয়েছে। ২০২৬ সালে তাদের আরও বড় মূল্য দিতে হবে।’ তিনি আরও লেখেন, ‘এই ত্রাসের রাজত্বের অবসান ঘটবে।’
উল্লেখ্য, বুধবার উদয়নারায়ণপুরে ভোট (WB 2nd Phase Election 2026) দিতে এসে মৃত্যু হয় এক বৃদ্ধের। অভিযোগ ওঠে ন্দ্রীয় কেবাহিনীর ধাক্কার পর মাটিতে পড়ে যান তিনি। তারপর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। এছাড়াও সাতগাছিয়ায় এক শিশু আহত হয়েছে বলেও অভিযোগ। তারকেশ্বরে ক্যানসার আক্রান্ত মহিলাকেও মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কমিশন জানিয়েছেন, মৃত বৃদ্ধ অসুস্থ হয়ে মারা গিয়েছেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দুর্নীতি-কলঙ্ক ঘুচিয়ে সরকারি পরীক্ষায় স্বচ্ছতা আনতে পদক্ষেপ, ওএমআর নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
-
বেআইনিভাবে বাংলার বাড়ির সুবিধা, অর্থ ফেরাবেন ১০ হাজার উপভোক্তা
-
মধ্যপ্রাচ্যে শান্তি ফিরতেই শেয়ার বাজারে জোয়ার, ১২০০ পয়েন্টের লম্বা লাফ সেনসেক্সের
-
পশ্চিমবঙ্গ দিবসেই বাংলায় মোদি, তারকেশ্বরের সভা থেকে হতে পারে একগুচ্ছ বড় ঘোষণা
-
বিশ্বকাপে ম্যাচ হারতেই হরমনদের উপর চড়াও পাক ক্রিকেটাররা? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা
নিবেদিত






