Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘পদ পেতে পারফরম্যান্সই শেষ কথা’, শুভেন্দুর জেলায় কর্মীদের ‘সাপ’ তাড়ানোর টোটকা অভিষেকের

পূর্ব মেদিনীপুর জেলার দলীয় সংগঠন চাঙ্গা করতে নীচুতলার কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'দল যাঁকে প্রার্থী করেছে, ভালো লাগুক বা না লাগুক, তাঁকে জেতানো আমাদের দায়িত্ব। মান অভিমানের কোনও জায়গা নেই দলে।"

Advertisement
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ২০:১৩

link
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ২০:১৩

options
link
‘পদ পেতে পারফরম্যান্সই শেষ কথা’, শুভেন্দুর জেলায় কর্মীদের ‘সাপ’ তাড়ানোর টোটকা অভিষেকের zoom
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফাইল ছবি।

হাতে এক মাসেরও কম সময়। পূর্ব মেদিনীপুর জেলার দলীয় সংগঠন চাঙ্গা করতে নিচুতলার কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুঝিয়ে দিলেন দলে ব্যক্তিগত স্বার্থের জায়গা নেই, তৃণমূলের পদে থাকার একটাই মাপকাঠি। তা হল ‘পারফরম্যান্স’। দলের অন্দরের প্রার্থী-অসন্তোষ যে তাঁর নজর এড়ায়নি, তাও বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দল যাঁকে প্রার্থী করেছে, ভালো লাগুক বা না লাগুক, তাঁকে জেতানো আমাদের দায়িত্ব। মান অভিমানের কোনও জায়গা নেই দলে। আগামী ২০-২৫ দিন সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে।’ পঞ্চায়েত এলাকা ধরে ধরে বিশ্লেষণের বার্তা দিয়েছেন তিনি।

পাশাপাশি, তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করা ‘দিদির ১০ প্রতিজ্ঞা’র কথা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে তুলে ধরার নির্দেশও দিয়েছেন অভিষেক। “যে অঞ্চল সভাপতি কাজ করবে না তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” শুধু অঞ্চল সভাপতি না, এবার প্রধান, উপপ্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পূর্ব মেদিনীপুরের কর্মিসভায় অভিষেক বলেন, “যদি কেউ ভাল পারফর্ম করেন, দল তাঁকে পুরস্কৃত করবে। না করলে তিরস্কার। আগে সাপ তাড়ান, তারপর ঝগড়া করবেন।” কর্মীদের সাফ জানিয়ে দেন অভিষেক।

গত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার ১৬ আসনের মধ্যে ৯ টি ছিল তৃণমূলের দখলে। বিজেপির দখলে ছিল ওই জেলার ৭টি বিধানসভা কেন্দ্র। এবার খরা জমিতে ঘাসফুল ফোটাতে দলের নিচুতলার কর্মীদের বাড়তি সতর্কবার্তা দিচ্ছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কর্মিসভায় ছাত্র, যুব, মহিলা সব সংগঠনকে একসঙ্গে কাজ করার বার্তা দেন তিনি। সেইসঙ্গে তার বক্তব্য, “যদি কেউ ভালো পারফর্ম করেন, দল তাঁকে পুরস্কৃত করবে। না করলে তিরষ্কার। আগে সাপ তাড়ান, তারপর ঝগড়া করবেন।” কর্মীদের সাফ জানিয়ে দেন অভিষেক।

কাঁথি উত্তর ও দক্ষিণ কেন্দ্রে বাড়তি গুরুত্ব দেওয়ার কথাও কর্মিসভায় উল্লেখ করেন অভিষেক। সেই সঙ্গে তিনি বলেন, “আগামিদিনে কে কোন পদে বসবেন, তা কিন্তু আগামী ২০-২১ দিনের মধ্যেই ঠিক হবে।” ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের কথা স্মরণ করিয়ে দিয়ে দলকে কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের মনে করিয়ে দেন, “বিহারে বাহিনী দিয়ে ভোটে রিগিং করেছে বিজেপি। বাংলাতেও এটাই চেষ্টা করা হবে। ভোট শেষ হওয়ার আগে বুথ ছেড়ে বেরিয়ে যাবেন না।” 

বলাই বাহুল্য, গতবারের মতো এবারও ভোটের হটস্পটের তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম। এবার নিজের গড়েই তৃণমূলের পবিত্র করের সঙ্গে শুভেন্দু অধিকারীর প্রেস্টিজ ফাইট। এই কেন্দ্রে ‘ফার্স্ট’ হওয়ার ক্ষেত্রে আগেই আশাপ্রকাশ করেছিলেন অভিষেক। কিন্তু বাকি আসনগুলিতেও সমানভাবে গুরুত্ব দেওয়ার কথা এদিন কর্মিসভায় উল্লেখ করেছেন তিনি। মোটের উপর, পূর্ব মেদিনীপুর জেলায় এক ইঞ্চিও জমি যে বিরোধীদের ছাড়া যাবে না, তা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। বিরোধীদের উপর সাঁড়াশি চাপ বাড়াতে কী কৌশলে ঝাঁপাতে হবে, সেই রণকৌশল এদিন কর্মিসভায় বাতলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.