Advertisement
Advertisement
WB Assembly Election 2026

‘জনসংখ্যা নিয়ন্ত্রণ করা হোক’, ভোট দিয়ে একযোগে দিদি-মোদির কাছে আর্জি দেবের

বুধবার গোটা দেশ যখন বাংলার বিধানসভা ভোটের কড়চা দেখতে ব্যস্ত, তখন সাউথ সিটি অঞ্চলের বুথে ভোট দিয়ে বিশেষ আর্জি তৃণমূলের 'সুপারস্টার সাংসদে'র। কী বললেন দেব?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৮:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৮:১৪

options
link
‘জনসংখ্যা নিয়ন্ত্রণ করা হোক’, ভোট দিয়ে একযোগে দিদি-মোদির কাছে আর্জি দেবের zoom
দেবের চমক

চিনকে ছাপিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত। চব্বিশ সালের রিপোর্ট বলছে, আগামী ১২ বছরে দেশের জনসংখ্যা বেড়ে পৌঁছে যাবে ১৫২.২ কোটিতে। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনের দিন ভোট দিয়ে বেরিয়ে সংশ্লিষ্ট ইস্যু নিয়েই উদ্বেগ প্রকাশ করেন দেব (Dev)। বুধবার গোটা দেশ যখন বাংলার বিধানসভা ভোটের (WB Assembly Election 2026) কড়চা দেখতে ব্যস্ত, তখন সাউথ সিটি অঞ্চলের বুথ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের ‘সুপারস্টার সাংসদে’র মন্তব্য, ‘এবার জনসংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হোক।’

“রাজ্য তথা গোটা দেশেই এখন জনসংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে। চাকরির অবস্থাও সকলে দেখতেই পাচ্ছেন। আমাদের দেশ চিনের জনসংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে, অথচ আয়তনে চিন কত বড়!…” 

বুধবার দুপুরে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের বুথে ভোট দিলেন দেব (Dev)। ফি বছরের মতো এবারেও সংশ্লিষ্ট বুথেই মা-বাবাকে নিয়ে দুপুর নাগাদ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন টলিউড সুপারস্টার। ভোট দিয়ে বেরিয়েই দেব জানান, “এটা মানুষের গণতান্ত্রিক অধিকার তাই সানন্দে উদযাপন করুন।” দু’মাস লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া ছেড়ে তৃণমূলের হয়ে রাজ্যজুড়ে ব্লকবাস্টার প্রচার চালিয়েছেন নেতা-অভিনেতা। এবার দ্বিতীয় দফার ভোট উৎসবে শামিল হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদির কাছে বিশেষ আর্জি সুপারস্টার সাংসদের। দেশে কর্মসংস্থানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দেব বলেন, “জানি না, এটা নিয়ে বলা ঠিক হবে কি না! তবে সত্যি বলতে কী, রাজ্য তথা গোটা দেশেই এখন জনসংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে। চাকরির অবস্থাও সকলে দেখতেই পাচ্ছেন। আমাদের দেশ চিনের জনসংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে, অথচ আয়তনে চিন কত বড়!” কিন্তু এহেন পরিস্থিতিতে যে এখনই লাগাম টানা যাবে না, সে বিষয়ে গত চব্বিশ সালের এক গবেষণার রিপোর্টই জানান দিয়েছিল। সেক্ষেত্রে কীভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার কথা ভাবছেন তারকা সাংসদ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Dev-2
ভোটপ্রচারে দেব। ছবি: ফেসবুক

দেব জানালেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২০ থেকে ২৫ বছর তো লাগবেই। দিদি যদি সরকার গড়েন, তাহলে দিদিকে বলব অথবা অন্য কেউ এলে তাকে। আসলে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি রাখব, যাতে দেশের প্রত্যেক রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করা হয়। সময় অনেকটা লাগবে। কারণ এটা ঘাটাল মাস্টার প্ল্যানের মতো পাঁচ বছরের পরিকল্পনা নয়।” এখানেই অবশ্য থামেননি নেতা-অভিনেতা। ছাব্বিশে বাংলার মসনদে ফের তৃণমূলকে কামনা করে দেব বলেন, “বাকি সব দলীয় কর্মীদের মতো আমিও চাইব, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিন। গত এক মাস ধরে যে দলের হয়ে প্রচার করেছি, চাইব তারাই জিতুক। তবে বাকিটা ৪মে আমরা সবাই জানতে পারব।” চলতিবারে রাজ্যে শান্তিপূর্ণ ভোট (WB Assembly Election 2026) নিয়েও প্রশংসা করেছেন তারকা সাংসদ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.