কলকাতার সব কেন্দ্র-সহ রাজ্যজুড়ে ১৮৩টি কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন এসইউসি প্রার্থীরা। দলের সিদ্ধান্তই ছিল মনোনয়ন পর্ব শুরু হলে সর্বত্র যতটা সম্ভব প্রার্থীদের মনোয়ন সেরে ফেলা হবে। তার পর চলবে টানা প্রচার। সেই অনুযায়ী বৃহস্পতিবার মোট ১৮৩ কেন্দ্রের দলীয় প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। রাজ্যজুড়ে ২৩০ কেন্দ্রে প্রার্থী দিয়েছে এসইউসি। উত্তর কলকাতার সাতটি বিধানসভা আসনের প্রার্থী এদিন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতার সামনে থেকে একত্রে মিছিল করে গিয়ে জেশপ বিল্ডিং এ মনোনয়নপত্র জমা দেন।
এই বিষয়ে আরও খবর
রাজ্যজুড়ে ২৩০ কেন্দ্রে প্রার্থী দিয়েছে এসইউসি। উত্তর কলকাতার সাতটি বিধানসভা আসনের প্রার্থী এদিন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতার সামনে থেকে একত্রে মিছিল করে গিয়ে জেশপ বিল্ডিং এ মনোনয়নপত্র জমা দেন।
রাজ্যজুড়ে ২৩০ কেন্দ্রে প্রার্থী দিয়েছে এসইউসি। উত্তর কলকাতার সাতটি বিধানসভা আসনের প্রার্থী এদিন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতার সামনে থেকে একত্রে মিছিল করে গিয়ে জেশপ বিল্ডিং এ মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে কাশীপুর বেলগাছিয়ার ডা. নীলরতন নাইয়া, শ্যামপুকুরের অধ্যাপক গৌরাঙ্গ খাটুয়া, জোড়াসাঁকোর ডা. অংশুমান মিত্র, মানিকতলায় শিক্ষক সুবীর সামন্ত, বেলেঘাটায় জয়ন্তী মিত্র, এন্টালিতে ডা. শামস মুসাফির, চৌরঙ্গীতে প্রবীর শীল তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন।
দক্ষিণ কলকাতার কসবা কেন্দ্রে শম্পা সরকার, বেহালা পূর্বের আশিস সামন্ত, বেহালা পশ্চিমের সঞ্জয় বিশ্বাসরা আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে তাঁদের মনোনয়ন জমা দেন। বন্দর কেন্দ্রে শ্রীচাঁদ বিন্দ, ভবানীপুরে অনুমিতা সাউ, রাসবিহারী কেন্দ্রের দিলীপ হালদার, বালিগঞ্জের আইসানুল হক আলিপুরের সার্ভে বিল্ডিংয়ের তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, ‘আইনি ব্যবস্থা নিয়েছি’, বললেন মুখ্যমন্ত্রী
-
সোনা দিয়ে রূপচর্চা! হুজুগে ‘২৪ ক্যারাট গোল্ড সিরাম’ কিনেছেন? ছোট্ট ভুলে হতে পারে বিরাট ক্ষতি
-
আর জি করে রোগীর মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারে, অবস্থা সংকটজনক ছিল দাবি হাসপাতালের
-
‘মহিলা’দের ইভেন্টে পদকজয় দুই ‘পুরুষে’র, ঐতিহাসিক টেস্টজয়ের দিনই কলঙ্ক বাংলাদেশের
-
ভব্য’ স্কিমে ফিরছে হারানো গৌরব! আসানসোলের বন্ধ ঢাকেশ্বরী কটন মিল ঘিরে নতুন আশার আলো
নিবেদিত






