দ্বিতীয় দফার ভোটের (WB Assembly Election 2026) আগে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় তুমুল উত্তেজনা (Bhatpara TMC-BJP Clash)। অর্জুন সিংয়ের ছেলে তথা ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংয়ের বাড়ির সামনে মাঝরাতে চলল গুলি, বোমা। জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ওই সিআইএসএফ জওয়ান অর্জুনপুত্র পবন সিংয়ের নিরাপত্তারক্ষী। তিনি বর্তমানে ভর্তি হাসপাতালে। কে বা কারা গুলি চালাল, তা এখন স্পষ্ট নয়। ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।
এই বিষয়ে আরও খবর
ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। জগদ্দলের আটচালা বাগানের তৃণমূল কর্মী বিট্টু মাহাতো দলীয় পতাকা ও ব্যানার লাগাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে মারধর করেন। রাতে জগদ্দল থানায় যান ‘আক্রান্ত’ তৃণমূল কর্মী। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সৌরভ সিং, গোপাল রাউত, দেবজ্যোতি ঘোষ-সহ আরও অনেকে। অভিযোগ, সে খবর কানে যাওয়ামাত্রই অনুগামীদের নিয়ে থানায় পৌঁছন অর্জুন সিং। প্রথমে দু’পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। পরে শুরু হয় ধাক্কাধাক্কি। একসময় তা মারামারির আকার নেয়।
রাত যত বাড়তে থাকে পরিস্থিতি যেন আরও বেগতিক হতে থাকে। থানার বাইরে শুরু হয় ইটবৃষ্টি। ভাটপাড়ার তৃণমূল প্রার্থীর দাবি, “আমাদের এক কর্মীকে মারধর করা হয়। অভিযোগ থানায় জানাতে গেলে অর্জুন সিং দাদাগিরি করেন। আমাদের উপর হামলা চালন। এতদিন জানতাম থানা সবচেয়ে বেশি নিরাপদ জায়গা। এখন জানলাম তার উলটো।” যদিও গেরুয়া শিবির এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, থানায় অভিযোগ জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন। কিছুক্ষণ পর থানার কাছে পরিস্থিতি শান্ত হয়।
এরপর অশান্তির আঁচ পৌঁছয় অর্জুনপুত্র পবন সিংয়ের বাড়ির সামনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বোমাবাজি করা হয়। এক রাউন্ড গুলি চলে বলেই খবর। পরিস্থিতি সামাল দিতে দৌড়ে আসেন পবনের নিরাপত্তারক্ষী। গুলি তাঁর পায়ে লাগে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন পবনের নিরাপত্তারক্ষী সিআইএসএফ জওয়ান যোগেশ শর্মা। তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি, তৃণমূল কর্মী-সমর্থকদের ছোড়া গুলিতে জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। তাদের দাবি, এই ঘটনাটির নেপথ্যে রয়েছে বিজেপিই। কে বা কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পর ভাটপাড়ায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ছাব্বিশে ফিরল ʼ১৪-র স্মৃতি, ৭ গোল দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির
-
সই জাল কাণ্ডে কুণাল-অভিষেককে মুখোমুখি জেরা, বয়ানে অসংগতি সাংসদের! ফের তলবের ভাবনা সিআইডির
-
লেবানন নিয়ে ইজরায়েল-ইরানের মধ্যে মধ্যস্থতা, ‘আমরা শান্তির দোরগোড়ায়’, বার্তা ট্রাম্পের
-
ক্রিকেট মাঠে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের, পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্মৃতি-দীপ্তিদের
-
হাতের সঙ্গে জুড়ছে মমতার তৃণমূল? জল্পনার মাঝেই ২১ জুলাই ‘শহিদ তর্পণে’ রাহুলকে আনার প্রস্তুতি প্রদেশ কংগ্রেসের
নিবেদিত






