মুর্শিদাবাদে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফরাক্কা ও সামশেরগঞ্জের গঙ্গা ভাঙনে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ না নেওয়ায়, তিনি নিজে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন। চতুর্থবার তৃণমূল সরকার গঠনের পর ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির কথা বললেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গঙ্গা ভাঙন সমস্যা নিয়ে চিঠি দিলেও কেন্দ্র কোনও পদক্ষেপ নেয়নি।
এই বিষয়ে আরও খবর
শনিবার ফরাক্কা ও সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থীদের সমর্থনে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফরাক্কার তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ও সামশেরগঞ্জের প্রার্থী নুর আলমকে সঙ্গে নিয়ে ফরাক্কার আল আমিন শিক্ষা মিশন ময়দান থেকে জিগড়ি মোড় পর্যন্ত রোড শো করেন। সেখানে তিনি গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ করেন। কেন্দ্রের বিজেপি সরকার ভাঙন নিয়ে কোনও ব্যবস্থা নেয়নি।
অভিষেক বলেন, “দুই বিধানসভার দায়িত্ব আমি নিলাম। কেন্দ্র সরকারের ফরাক্কা ব্যারেজের অব্যবহৃত জমি ফেরত নিয়ে গঙ্গা ভাঙনে ফরাক্কা ও সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেব।” পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে বিজেপিকে বিঁধেছেন। বেছে বেছে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হয়েছে, হিন্দু-মুসলিমে বিভাজন করা হচ্ছে বলে বিজেপিকে আক্রমণ করেছেন তিনি।
মুর্শিদাবাদে দাঁড়িয়ে ডি লিমিটেশন বিল নিয়েও মুখ খুলেছেন অভিষেক বলেন, “গতকাল মহিলা সংরক্ষিত বিল ছিল না। ডি লিমিটেশন বিল ছিল। বিজেপি চাইলেও তৃণমূল হতে দেবে না। তা হতেও দেয়নি।” রোড শো শেষ করে লালবাগে গিয়েছেন অভিষেক। সেখানে তাঁর জনসভা রয়েছে। এই জনসভাতেই তাঁর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন , অধীর চৌধুরী বিরোধীগোষ্ঠী হিসেবে পরিচিত হাসানুজ্জামান।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের
নিবেদিত






