Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘দলকে চাপে রাখতে বিশৃঙ্খলা করলেই শাস্তি’, নওদায় সভার আগে অশান্তিতে কড়া অভিষেক

তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ বেগমের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগে মঞ্চের সামনে কয়েকজন বিক্ষোভ দেখান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৮:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৮:২২

options
link
‘দলকে চাপে রাখতে বিশৃঙ্খলা করলেই শাস্তি’, নওদায় সভার আগে অশান্তিতে কড়া অভিষেক zoom
নওদায় তৃণমূল প্রার্থীর প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক

গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা এখনও পুরোপুরি উপড়ে ফেলা যায়নি। প্রার্থী নিয়ে প্রকাশ্যে কোথাও তেমন বিক্ষোভের ছবি দেখা না গেলেও ব্যতিক্রম ঘটেছে মুর্শিদাবাদের নওদায়। রবিবার এখানে তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ বেগমের সমর্থনে জনসভা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সভার ঠিক আগেই অভিষেকের সভামঞ্চের সামনে দলের একদল কর্মী বিক্ষোভ দেখান। চেয়ার ভাঙচুর করা হয়। জেলার নেতারা তখনকার মতো পরিস্থিতি সামলে নেন। পরে জানা যায়, প্রার্থীকে নিয়েই বিক্ষোভ হচ্ছিল। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠে ঘটনার কথা উল্লেখ না করে কড়া বার্তা দিলেন তিনি। সাফ জানালেন, ”দলকে চাপে রাখতে কেউ যদি মনে করেন বিশৃঙ্খলা করবেন, তাহলে দল কিন্তু তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে।”

একুশের ভোটে নওদা থেকে জিতেছিলেন শাহিনা মমতাজ বেগম। তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে ছাব্বিশেও দল প্রার্থী করেছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, বিধায়ককে গত ৫ বছরে দেখা যায়নি। তাই শাহিনার ফের প্রার্থী হওয়া ভালোভাবে গ্রহণ করতে পারেননি তাঁরা। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারসভার আগে সম্ভবত তারই প্রতিফলন ঘটেছে। মঞ্চের সামনে তুমুল বিশৃঙ্খলা দেখা যায়। তাতে শামিল হওয়া যুবকদের পরিচয় ঠিক কী, তা স্পষ্ট না হলেও তৃণমূলের নিচু কর্মীরাই বিক্ষোভ দেখান বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ কী বার্তা দেন, সেদিকে নজর ছিল সকলের।

Advertisement
Abhishek banerjee during election campaign at naoda
নওদার তৃণমূল প্রার্থী সাহিন মমতাজ বেগমের সমর্থনে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক

নওদার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক যথারীতি কড়া বার্তা দিলেন। সাফ বললেন, ”দলকে চাপে রাখতে কেউ যদি মনে করেন বিশৃঙ্খলা করবেন, তাহলে দল কিন্তু ক্ষমা দেবে না। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। আমি হাবিবকে (ব্লক সভাপতি) বলে দেব, ও যেমন ব্লকস্তরটা দেখছিল, তেমনই দেখবে এখনও। আর যদি কারও মনে হয়, প্রার্থীর সঙ্গে বিরোধ তৈরি হচ্ছে, তাহলে সে জেনে রাখবেন, নওদা আসনে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সবার উপর নজর থাকবে।” প্রতি নির্বাচনে এমন কথা শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলে থাকেন, প্রার্থী কে, তা গুরুত্বপূর্ণ নয়। ২৯৪ আসনে তাঁকেই প্রার্থী মনে করে যেন তৃণমূলে ভোট দেন জনতা। এবার দলনেত্রীর কথা অনুসরণ করেই নওদায় গোষ্ঠীকাঁটা উপড়ে ফেলতে অভিষেকের সেই একই মন্তব্য।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.