একাধারে অভিনয়। অন্যদিকে রাজনীতি। দুই ক্ষেত্রেই নিজের দক্ষতায় যথেষ্ট জনপ্রিয়। সেই সোহম চক্রবর্তীই (Soham Chakraborty) এবার নদিয়ার করিমপুরের তৃণমূলের তারকা প্রার্থী। ছাব্বিশের যুদ্ধে তিনি এই বিধানসভা আসন থেকে লড়াই করছেন। পুরোদমে প্রচার করছেন। জানেন, ঠিক কত সম্পত্তির মালিক অভিনেতা-রাজনীতিক।
এই বিষয়ে আরও খবর
হলফনামা জমা দেওয়ার সময় সোহমের হাতে ছিল ৩৬ হাজার ৭৭৮ টাকা। একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁর। বিনিয়োগও করেছেন কিছু ক্ষেত্রে। সবমিলিয়ে তার পরিমাণ ১ কোটি ৩৪ লক্ষ ৫ হাজার ২৬০ টাকা। গাড়ি নিয়ে বিশেষ শৌখিনতা রয়েছে তাঁর। মোট চারটি গাড়ির মালিক তিনি। সবমিলিয়ে যার বাজারদর ৭৮ লক্ষ ৮১ লক্ষ ৬৯৮ টাকা। সোনার গয়নার পরিমাণও নেহাত কম নয়। মোট ১১৩.৮৯ গ্রাম সোনার মালিক। যার বর্তমান বাজারদর ১৪ লক্ষ ৮৭ হাজার ৮৯০ টাকা।

মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৮ লক্ষ ১১ হাজার ৬২৬ টাকা। সবমিলিয়ে ঋণ রয়েছে ৬ কোটি ২৪ লক্ষ ৮৭ হাজার ৬৮১ টাকা। স্থাবর সম্পত্তি হিসাবে কৃষিজ কিংবা অকৃষিজ জমি নেই তাঁর। দু’টি বাড়ি রয়েছে। যার বাজারদর ২ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ৯১৯ টাকা।
স্ত্রীর অস্থাবর সম্পত্তি অবশ্য সোহমের তুলনায় বেশ কম। স্বামীর মনোনয়ন জমার সময় স্ত্রীর হাতে নগদ ছিল ৩০ হাজার টাকা। ব্যাঙ্ক ও বিনিয়োগ ১০ লক্ষ ৩৮ হাজার ৪৭৫ টাকা। গাড়ি কিংবা গয়না কিছুই নেই তাঁর। স্থাবর সম্পত্তি হিসাবে জমি ও বাড়ি কিছুই নেই সোহমের স্ত্রী।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
সরকারি কর্মীদের বাড়িতে বসাতেই হবে স্মার্ট মিটার, নির্দেশিকা নবান্নর
-
ট্রাম্পের বার্তার পরই প্যারাগুয়েকে ধ্বংস করে বিশ্বকাপ শুরু আমেরিকার, চর্চায় ভারের নতুন নিয়ম
-
পুরনিয়োগ দুর্নীতিতে ‘অ্যাকশনে’ ইডি, সাতসকালে মদনের বাড়িতে হানা, অভিযান আরও ৬-৭টি জায়গায়
-
তালা ভেঙে অভিষেকের বাড়িতে ‘তল্লাশি’ শালবনি থানার পুলিশের, খবর পেয়েই হাজির মমতা
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
নিবেদিত






