ভোটের মুখে জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার বাংলাদেশি। জাল নথি তৈরি করে ভারতে থাকার অভিযোগ। শনিবার রাতে তল্লাশি চালিয়ে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দক্ষিন বেরুবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। কী কারণে যুবক বাংলাদেশ থেকে ভারতে এসে থাকছিলেন, কোনও নাশকতার ছক ছিল কি না, সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই বিষয়ে আরও খবর
ধৃত যুবকের নাম পার্থ সরকার। তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়। ৫ বছর আগে ভারতে অনুপ্রবেশ করে তিনি। পরিচয় গোপন করে শিলিগুড়ির একটি মোবাইল মেরামত কাজ করত সে। শনিবার রাতে মানিকগঞ্জের বেরুবাড়ি সীমান্তের কাছে এসেছিলেন। অনুমান বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য পার্থ সীমান্ত এলাকায় এসেছিল। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়াতে খবর দেওয়া হয় পুলিশে। বেরুবাড়ির গৌরাঙ্গ বাজার এলাকা থেকে যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
যুবক কী কারণে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন? কোনও নাশকতার ছক ছিল নাকি নির্যাতনের শিকার হয়ে তিনি পালিয়ে এসেছিলেন তা নিয়ে ধোঁয়াশা। ধৃতকে হেফাজতে নিয়ে সব তথ্য জানার চেষ্টা করবে পুলিশ। ভোটের আগে বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় ভয়ঙ্কর বিপর্যয়! মূর্তি মাথায় পড়ে মৃত্যু ২ জনের, আহত কমপক্ষে ৫
-
ডুরান্ড ফাইনালে মাঠে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী! আরও বাড়ল ডার্বির জৌলুস
-
ছাব্বিশ হাজার চাকরি বাতিল: যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ
-
ছেলেদের গালিগালাজে আপত্তি নেই, মেয়েরা বললেই সমস্যা কেন? মোদিকে প্রশ্ন রাহুলের, সঙ্গী বিতর্ক
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি
নিবেদিত






