Advertisement
Advertisement
West Bengal Assembly Election

প্রচারের মাঝে অরিজিতের বাবার সঙ্গে দেখা, ‘সিং পরিবারের আশীর্বাদ’, আপ্লুত মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী

শনিবার সকালে জিয়াগঞ্জ শহরে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। সেই সময় গোবিন্দবাড়ি এলাকায় অরিজিৎ সিং-এর বাবা কক্কর সিংকে দেখতে পান তিনি।

Advertisement
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ২০:২২

link
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ২০:২২

options
link
প্রচারের মাঝে অরিজিতের বাবার সঙ্গে দেখা, ‘সিং পরিবারের আশীর্বাদ’, আপ্লুত মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী zoom
শনিবার জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাবার সঙ্গে বিজেপি প্রার্থী।

গোটা দেশবাসীর কাছে অরিজিৎ সিং মানে একটা আবেগ। তাঁর দর্শন পেতে মুর্শিদাবাদের বাড়ির বাইরে ভিড় জমান কত অনুরাগীরা। শনিবার ভোট প্রচারে বেরিয়ে সেই অরিজিতের বাবার সাক্ষাৎ পেলেন মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। তাঁকে আশীর্বাদ করলেন কক্কর সিং। তাতে আপ্লুত প্রার্থী। বললেন, “সিং পরিবারের আশীর্বাদ।”

বিধানসভা নির্বাচনে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। শনিবার সকালে জিয়াগঞ্জ শহরে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। সেই সময় গোবিন্দবাড়ি এলাকায় অরিজিৎ সিং-এর বাবা কক্কর সিংকে দেখতে পান তিনি। দেখতে পেয়েই তাঁর আশীর্বাদ নেওয়ার জন্য ছুটে যান গৌরীশঙ্কর। তাঁর আশীর্বাদ পেয়ে আপ্লুত প্রার্থী।

Advertisement

বিজেপি প্রার্থী বলেন, “আজ অরিজিৎ-এর বাবা যখন বাজারে ছিলেন সেই সময় আমার দেখা হয়। তিনি আমাকে আশীর্বাদ করেছেন। সিং পরিবারের আশীর্বাদ পেয়েছি। এছাড়াও আজ জিয়াগঞ্জ শহরের বহু জ্ঞানীগুণী ব্যক্তি এবং ছাত্র-যুব-শ্রমিকের সঙ্গে আমার দেখা হয়েছে। তাঁরা সকলে আমাকে আগামী নির্বাচনের জন্য শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ করেছেন।”

স্থানীয়দের কথায়, সিং পরিবার খুব সচেতনভাবেই সক্রিয় রাজনীতিকে এড়িয়ে চলে। বিজেপি প্রার্থী এদিন যেভাবে অরিজিৎ-এর বাবার কাছে সকলের সামনে আশীর্বাদ চেয়ে নিয়েছেন এবং সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করায় অনেকেই মনে করছেন বিজেপি প্রার্থী নির্বাচনী প্রচারে বাকিদের থেকে বেশ কিছুটা এগিয়ে গেলেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.