Advertisement
Advertisement
Bengal Election 2026

বন্দুক উঁচিয়ে যৌনকর্মীদের মার, আক্রান্ত শিশুরাও! দিনহাটায় কাঠগড়ায় বিজেপি প্রার্থীর ছায়াসঙ্গী

গভীর রাতে বাইকে চেপে এলাকায় এসে কয়েকজন দুষ্কৃতী তাণ্ডব চালায়। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।

Advertisement
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৯:১৮

link
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৯:১৮

options
link
বন্দুক উঁচিয়ে যৌনকর্মীদের মার, আক্রান্ত শিশুরাও! দিনহাটায় কাঠগড়ায় বিজেপি প্রার্থীর ছায়াসঙ্গী zoom
দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীর ঘনিষ্ঠ বলে অভিযোগ তুলেছে তৃণমূল।

‘নিষিদ্ধপল্লি’তে মহিলাদের মারধর-সহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায়ের নির্বাচনী ছায়াসঙ্গীর বিরুদ্ধে। সোমবার গভীর রাতে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন রাতে বাইকে চেপে এলাকায় এসে কয়েকজন দুষ্কৃতী তাণ্ডব চালায়। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীর ঘনিষ্ঠ বলে অভিযোগ তুলেছে তৃণমূল। এই নিয়ে মঙ্গলবার দিনহাটা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।

‘নিষিদ্ধপল্লি’র মহিলাদের অভিযোগ, কোনও এক ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে একদল যুবকের সঙ্গে তাঁদের বচসা হয়। সেই সময় ওই দুষ্কৃতীরা হুমকি দেয়, এর হিসাব হবে। সেই মতো গভীর রাতে পাঁচটি বাইকে চেপে বেশ কয়েকজন দুষ্কৃতী এলাকায় এসে মহিলা-সহ এলাকাবাসীদের বেধড়ক মারধর করতে শুরু করে। তাদের অত্যাচার থেকে রেহাই পায়নি শিশুরাও। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ধরা পড়েছে এলাকার সিসিটিভিতে। সেই ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তৃণমূলের অভিযোগ, দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায়ের ছায়াসঙ্গী গভীর রাতে নিষিদ্ধপল্লিতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়েছেন। এই ঘটনায় মঙ্গলবার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ আক্রান্ত মহিলাদের সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উদয়ন জানিয়েছেন, বিজেপি প্রার্থী অজয় রায়ের ছায়াসঙ্গীরাই গতকাল গভীর রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়েছে। গভীর রাতে পাঁচটি বাইকে চেপে আগ্নেয়াস্ত্র-সহ হেলমেট বিহীন ওই যুবকেরা ‘নিষিদ্ধপল্লি’তে এল কী করে? সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল প্রার্থী। গোটা ঘটনায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার সমালোচনা করেন তিনি। অপরদিকে স্থানীয় মহিলাদের অভিযোগ, এভাবে গভীর রাতে দুষ্কৃতীদের হামলায় তাঁরা আতঙ্কগ্রস্ত। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.