Advertisement
Advertisement
Bengal Election 2026

চাকরিতে ৩৩% সংরক্ষণ, ৩০০০ ভাতা, নারী নিরাপত্তায় জোর, মমতার মহিলা ভোটব্যাঙ্ক ভাঙতে ‘কল্পতরু’ শাহ

মহিলা ভোটে নজর বিজেপির! পদ্ম শিবিরের সংকল্পপত্রে মহিলাদের ক্ষমতায়নের জন্য একের পর এক প্রতিশ্রুতি অমিত শাহের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৫:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৫:১৮

options
link
চাকরিতে ৩৩% সংরক্ষণ, ৩০০০ ভাতা, নারী নিরাপত্তায় জোর, মমতার মহিলা ভোটব্যাঙ্ক ভাঙতে ‘কল্পতরু’ শাহ zoom
বিজেপির সংকল্পপত্রকে ‘কপি ক্যাট’ বলে দাবি করেছে তৃণমূল।

নির্বাচনের (Bengal Election 2026) আগে বাংলায় মহিলাদের মন পেতে তৃণমূলের পথেই হাঁটার চেষ্টা বিজেপির। সংকল্পপত্রে মহিলাদের ক্ষমতায়নে একের পর এক প্রতিশ্রুতি অমিত শাহের। মাসিক ৩ হাজার ভাতা, পুলিশ-সহ সমস্ত সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ। নারী নিরাপত্তায় দুর্গা সুরক্ষা স্কোয়াড। সরকারি বাসে বিনামূল্যে পরিবহণ। গর্ভাবস্থায় এককালীন সহায়তা। ব্যবসার জন্য ঋণ। পড়াশোনার জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে বিজেপি। সবমিলিয়ে পদ্মশিবিরের সংকল্পপত্রে নজরে মহিলা ভোটব্যাঙ্ক।

মহিলা ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অন্যতম শক্তি। তাঁদের উন্নয়ন বা ক্ষমতায়নে একের পর এক সামাজিক প্রকল্প এনেছে তৃণমূল সরকার। এবার বিজেপির নজর সেই মহিলা ভোটব্যাঙ্ক। আজ, শুক্রবার সংকল্পপত্র প্রকাশ অনুষ্ঠানে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই নারী ক্ষমতায়ন থেকে উত্তরবঙ্গ উন্নয়ন-সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিজেপির সংকল্পপত্রকে ‘কপি ক্যাট’ বলে দাবি করেছে তৃণমূল। বিজেপির সংকল্পপত্রের পর তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “ওরা বাংলায় কখনও আসবে না। করতেও হবে না। অন্য জায়গায় যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলি মহিলারা পাচ্ছেন না।”

ভোটপ্রচারে শুভেন্দু অধিকারীর মুখে বারবার শোনা গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। কিন্তু মোদি বাংলায় এসে ভাতা নিয়ে মুখে কার্যত কুলুপ এঁটেছিলেন। তবে বিজেপির সংকল্পপত্র ভিন্ন কথা বলছে। বঙ্গে মহিলা, যুবদের মন পেতে মহিলাদের ভাতা দেওয়া হবে বলে জানাল বিজেপি। সেই অনুদানের পরিমাণ মাসিক ৩ হাজার টাকা। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের অন্তঃসত্ত্বাদের এককালীন ২১ হাজার টাকা ও ৬টি পুষ্টি সরঞ্জামের কিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শাহ। ছাত্রীরা স্নাতকে ভর্তির সময় ৫০ হাজার টাকা পাবেন। তবে অবিবাহিত হতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি হিসাবে এককালীন ১৫ হাজার দেওয়ার প্রতিশ্রুতি। সরকারি বাসে মহিলাদের টিকিটে ছাড়। সব মিলিয়ে সরাসরি অনুদানের পরিমাণটা অনেক।

সরাসরি অনুদানের পাশাপাশি সুরক্ষার উপর নজর দিয়েছে বিজেপি। পুলিশ-সহ সমস্ত সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে।  শহর ও জনবহুল এলাকায় মহিলাদের নিরাপত্তায় দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরির কথা বলেছেন শাহ। প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা। পুলিশ ব্যাটেলিয়নে মাতঙ্গিনী হাজরা ও রানি শিরোমণির নামে বিশেষ মহিলা ব্যাটালিয়ন। যে সমস্ত নির্যাতিতার মামলার নিষ্পত্তি হয়নি, তাঁদের মামলা ফের  চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন শাহ (Amit Shah)। প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ৪০ ঊর্ধ্ব মহিলাদের বিনামূল্যে জরায়ু-মুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকা দেওয়ার কথা বলেছে বিজেপি।

বিজেপির সংকল্পপত্রকে ‘কপি ক্যাট’ বলে দাবি করেছে তৃণমূল। বিজেপির সংকল্পপত্রের পর তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “ওরা বাংলায় কখনও আসবে না। করতেও হবে না। অন্য জায়গায় যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলি মহিলারা পাচ্ছেন না।” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন, তা গোটা ভারত, বিজেপি আগামিকাল, আগামী পরশু, পরের মাসে, পরের বছর, ৫ বছর পরে ভাবে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কত কুৎসা করেছে। ভিক্ষা, মা-বোনেদের অপমান বলেছে। মমতা যখন মহিলাদের জন্য নানা প্রকল্প করেছে, তখন কুৎসা করেছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.