ফের উচ্চারণ-বিভ্রাট বিজেপি নেতার। বাংলায় নির্বাচনী প্রচারে এসে একের পর এক ভুল উচ্চারণ করে বিতর্কে জড়াচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার সেই তালিকায় নাম জুড়ল বিজেপির রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদীর (Sudhanshu Trivedi)। রবিবার এক সাংবাদিক বৈঠকে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরাকে মাতঙ্গিনী হাজারা এবং লোকমাতা রানি রাসমণিকে রানি রাসোমণি বলে ফেলেন তিনি। এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি সাংসদের উচ্চারণ-বিভ্রাটের ভিডিও শেয়ার করে তারা লিখেছে,”এটাই বাংলার মহাপুরুষ ও মহীয়সীদের সম্পর্কে বিজেপির জ্ঞানের আসল চিত্র।”
এই বিষয়ে আরও খবর
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রানি রাসমণিকে ‘রানি রাসমতী’ বলায় বিতর্কের ঝড় উঠেছিল। প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথের অনুষ্ঠানে বাংলার ট্যাবলোয় থাকা স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার মূর্তির পরিচয় দিতে গিয়ে সঞ্চালিকা ভুল উচ্চারণ করে বলে ফেলেন, মানতাগিনী হাজরা। এই নিয়েও বিতর্ক হয়েছিল। এবার সেই বিতর্কে জুড়ল আরও একটি নাম। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Bengal Election 2026) প্রচারের জন্য বাংলায়ে এসে একের পর এক ভুল উচ্চারণ করে বিতর্কে জড়াচ্ছেন বিজেপি নেতৃত্ব। সেই তালিকায় নাম লেখালেন সাংসদ সুধাংশু ত্রিবেদী।
সম্প্রতি, বোলপুরের মাটিতে দাঁড়িয়ে ‘রবীন্দ্রসঙ্গীত’ বলতে গিয়ে হোঁচট খেয়ে ‘রবিশঙ্কর’ বলে ফেলেন অমিত শাহ। দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের আলিপুরদুয়ারের নাম না জানা নিয়েও বিতর্ক হয়েছে। এর পাশাপাশি বিজেপি নেতাদের ভুল উচ্চারণের আরও বিভিন্ন উদারহরণ রয়েছে। এর বিরুদ্ধে শুরু থেকেই বিজেপিকে ‘বাঙালি বিরোধী’ ও ‘বহিরাগত’ বলে আক্রমণ করেছে তৃণমূল। রবিবার সুধাংশু ত্রিবেদীর ভিডিও শেয়ার করে তৃণমূল সোশাল মিডিয়ায় লেখে, “মাতঙ্গিনী হাজরা। ‘মানতাগিনী হাজরা’ নয়, “মানতাগিনী হাজারা’ নয়। লোকমাতা রানি রাসমণি। ‘রানি রাসমতী’ নয়, ‘রানি রাসোমণি’ নয়। এটাই বাংলার মহাপুরুষ ও মহীয়সীদের সম্পর্কে বিজেপির জ্ঞানের আসল চিত্র। বিজেপি গোটা বাংলার প্রচারকে একটানা “বাংলার অপমান” অভিযানে পরিণত করেছে। এই অজ্ঞ, সাংস্কৃতিকভাবে নিরক্ষর, বাংলা-বিরোধী বহিরাগত ভাঁড়দের পক্ষে একটি ভোটও যেন না যায়।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দখল করেছিলেন ‘তৃণমূলে’র আবু তাহের! সেই পার্টি অফিস পুনরুদ্ধারে ধরনায় অধীর
-
শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিরুদ্ধেও ব্যর্থ পন্থ-রাহুলরা, পাড়িক্কলের সেঞ্চুরিতে মানরক্ষা ভারতের
-
প্লেব্যাক থেকে কেন ‘বানপ্রস্থ’ ঘোষণা অরিজিতের? ৭ মাস পর প্রকাশ্যে চরম সত্য
-
দেওয়ালে মমতার আঁকা মা কালীর ছবি, ‘বক্সীদা’র চেয়ারে অরূপ, তৃণমূল ভবনে কবিগুরু স্মরণ বিদ্রোহী শিবিরের
-
ব্যবহৃত রাখি ডাস্টবিনে ফেলে দেন? এই ভুল ভুলেও নয়, জেনে নিন কী করা উচিত
নিবেদিত






