Advertisement
Advertisement
West Bengal Assembly Election

হলদিয়ায় মোদির ৬ গ্যারান্টিতে নেই শুভেন্দুর অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজারের উল্লেখ, প্রশ্ন বিজেপির অন্দরেই

হলদিয়ার নির্বাচনী সভা থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে ছয় গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে নারী নিরাপত্তা থেকে সপ্তম পে কমিশনের মতো ইস্যু রয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৩:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৩:৪৮

options
link
হলদিয়ায় মোদির ৬ গ্যারান্টিতে নেই শুভেন্দুর অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজারের উল্লেখ, প্রশ্ন বিজেপির অন্দরেই zoom
ফাইল চিত্র।

হলদিয়ার (Haldia) নির্বাচনী সভা থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে ছয় গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বিজেপি ক্ষমতায় যে ৬ পরিবর্তন হবে তা স্পষ্টভাষায় তুলে ধরেছেন তিনি। তাতে নারী নিরাপত্তা থেকে সপ্তম পে কমিশনের মতো ইস্যু থাকলেও শোনা গেল না রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘোষণা করা অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। যা প্রশ্ন তুলে দিয়েছে বিজেপির অন্দরেই।

বাংলার মানুষের মন জিততে তৃণমূলের পথেই হাঁটার পরিকল্পনা করেছে বঙ্গ বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতার মুখে একাধিকবার শোনা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। তাঁর প্রতিশ্রুতি ছিল, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে নারী ক্ষমতায়নের দিকে নজর দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাসে দেওয়া হবে তিন হাজার টাকা। বৃহস্পতিবার হলদিয়ার সভা থেকে বাংলায় বিজেপি সরকার এলে কী কী পরিবর্তন হবে, তা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬ টি গ্যারান্টি দিয়েছেন তিনি। তবে সেখানে নেই অন্নপূর্ণা ভাণ্ডারের উল্লেখ। অর্থাৎ এখানেই প্রশ্ন উঠছে, কেন্দ্রের সঙ্গে আলোচনা না করেই কি তবে বাংলার মানুষের মন পেতে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন স্থানীয় নেতারা? যা ভোটবাক্সে বুমেরাং হতে পারে বলে মনে করছেন দলেরই একাংশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হলদিয়া থেকে কোন ছয় গ্যারান্টি দিয়েছেন মোদি?

১. ভয়ের জায়গায় ভরসা আরোপ করবে মোদি সরকার।
২. সমস্ত কাজের জন্য সরকারি সিস্টেমকে সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হবে।
৩. দুর্নীতি, মেয়েদের সঙ্গে হওয়া অপরাধ-সহ সব ফাইল খুলবে। দুর্নীতিগ্রস্তরা জেলে যাবে। মন্ত্রী হোক বা নেতা, কাউকে রেয়াত করা হবে না। আইন-ই বিচার করবে।
৪. কাউকে টাকা খেতে দেওয়া হবে না। ৫. অনুপ্রবেশকারীরা ভারতে থাকতে পারবে না।
৬. সরকারি কর্মচারী, শিক্ষকদের জন্য সপ্তম পে কমিশন লাগু করা হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.