আক্রান্ত দলীয় কর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সিপিএম প্রার্থী। শুনতে হল ‘গো-ব্যাক’ স্লোগান। শুক্রবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার লোচনপুর পঞ্চায়েতের নওদাপাড়ায়। তৃণমূল কংগ্রেসের লোকজন এই বিক্ষোভ করেছেন বলে অভিযোগ। যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল।
এই বিষয়ে আরও খবর
রানিনগরের সিপিএম প্রার্থী জামাল হোসেন এই বিক্ষোভের মুখে পড়েছেন। ফল ঘোষণার আগের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিপিএম কর্মী রুহুল আমীন গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় আক্রান্ত হয়েছিলেন। নওদাপাড়ার একটি চায়ের দোকানে তিনি বসেছিলেন। অভিযোগ, সেসময় তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে হেনস্থা করে। হুমকি দেয় ৪ মে-র পর ‘দেখে নেওয়া’ হবে! রুহুল আমীন নওদাপাড়া বুথে সিপিএম-এর এজেন্ট ছিলেন। ওই বুথে সিপিএম প্রার্থী বেশি ভোট (WB Assembly Election 2026) পেতে পারে আশঙ্কা করেই এই হুমকি দেওয়া হয়েছে বলে দাবি সিপিএম প্রার্থীর।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার নওদাপাড়া গিয়েছিলেন জামাল হোসেন। সেখানে একটি চায়ের দোকানে বসে আক্রান্ত কর্মী ও অন্যান্যদের সঙ্গে দেখা করেন। অভিযোগ, তৃণমূলের লোচনপুর অঞ্চল সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে কিছু ব্যক্তি তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। কেন তিনি এলাকায় এসেছেন, সেই প্রশ্ন তোলেন তাঁরা। ওই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে লক্ষ্য করে ‘গো-ব্যাক’ স্লোগান দেওয়া হয়। সিপিএম প্রার্থী সেখান থেকে ফিরে আসেন। পরে তিনি সাংবাদিক বৈঠক করেন। তৃণমূলকে তিনি নিশানা করেন।
যদিও ওই অভিযোগ মানতে চায়নি তৃণমূল। রানিনগরের তৃণমূল প্রার্থী আবদুল সৌমিক হোসেন এই ঘটনাকে অরাজনৈতিক বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য “চায়ের দোকানে স্থানীয়দের মধ্যে তর্কাতর্কি থেকে সামান্য বচসা হয়েছিল, যা রাতেই মিটে যায়।” তাঁর অভিযোগ, শুক্রবার সকালে সিপিএম প্রার্থী এলাকায় গিয়ে অযথা পরিস্থিতি উত্তপ্ত করেছেন। তিনি আরও জানান এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং ভোট-পরবর্তী হিংসা এড়াতেই সকলকে সতর্ক থাকতে হবে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!
নিবেদিত






