ফের প্রকাশ্যে চলে এল রাম-বাম আঁতাঁতের ছবি। বনগাঁ উত্তর কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়াকে বাড়িতে বসিয়ে চা-মিষ্টি খাওয়ালেন সিপিএমের প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা পঙ্কজ ঘোষ। বুধবার গোপালনগর শ্রীপল্লি এলাকায় প্রচার করছিলেন অশোক। সেই সময় প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা পঙ্কজ ঘোষের বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে তাঁর স্বাস্থ্যের খবর নেন অশোক। বিজেপি প্রার্থীকে বাড়িতে বসিয়ে চা, মিষ্টি খাওয়ান সিপিএম নেতা। বেশ কিছুক্ষণ দুই জনের মধ্যে রাজনৈতিক বিষয়ে আলোচনাও হয় । অশোক ও পঙ্কজ এই ঘটনাকে রাজনৈতিক সৌজন্য হিসেবে ব্য়াখ্যা করলেও কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের দাবি, ফের একবার রাম ও বামের আঁতাঁতের ছবি প্রকাশ্যে চলে এসেছে।
বুধবার প্রচারে নেমে অশোক আচমকা সিপিএম নেতার বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁর আশীর্বাদ নেন। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে এলাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এই বিষয়ে অশোক জানিয়েছেন, গোপালনগর শ্রীপল্লি এলাকায় প্রচার কর্মসূচি চলাকালীন পঙ্কজবাবুর কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন তিনি। পঙ্কজ শারীরিকভাবে অসুস্থ। সামগ্রিকভাবে রাজ্য ও বনগাঁর অস্থির পরিস্থিতি নিয়ে দুই রাজনৈতিক দলের নেতার মধ্যে আলোচনা হয়েছে। অশোক জিতলে যেন বনগাঁয় সুশাসন প্রতিষ্ঠা হয় সেই বিষয়ে নজর রাখার আবেদন করেছেন পঙ্কজ।
আরও পড়ুন:
অন্যদিকে পঙ্কজ বলেন, “ভোটে দাঁড়িয়ে যে কোনও ভোটারের কাছে প্রার্থীরা আশীর্বাদ চাইতে যেতে পারেন৷ আজ বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া এসেছিলেন। এটা রাজনৈতিক সৌজন্য। তবে বিজেপির সঙ্গে আমাদের নীতিগত লড়াই আছে এবং থাকবে৷ আগে কখনও কথা হয়নি। হঠাৎ আজ আমার বাড়িতে এসেছেন তিনি ৷ ভোটের কারণেই এসেছেন ৷”
এ বিষয়ে বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী তথা বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “বিজেপি বুঝেছে ওঁদের ভরাডুবি হবে ৷ তাই সিপিএম নেতাদের হাতে-পায়ে ধরছে। এতে কোনও কাজ হবে না ৷”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ধুলিয়ান পুরসভায় অনাস্থা প্রস্তাব, ১৫-০ ভোটে অপসারিত পুরপ্রধান
-
পাটায়ার সমুদ্রে মার্কিন রণতরী, ৫ হাজার ‘খদ্দেরে’র আগমনে হাসি যৌনপল্লিতে! কেন বাধা প্রশাসন?
-
‘অতীত নিয়ে আটকে থাকলে উন্নয়ন সম্ভব নয়’, দিল্লি-ঢাকা চাপানউতরের মাঝেই বললেন ত্রিবেদী
-
তৃপ্তি-রশ্মিকা নন! আমিই ‘ন্যাশনাল ক্রাশ’, রবি কিষানের রসিক টনিকে ‘ডেলুলু’ তোপ নেটভুবনের
-
‘তথ্য লুকোবেন না’, জরুরি বৈঠকে ডেঙ্গু রুখতে নভেম্বর পর্যন্ত নজরদারির নির্দেশ শুভেন্দুর
নিবেদিত


