Advertisement
Advertisement
ভোট দ্বিতীয়া
West Bengal Assembly Election

সঙ্গে নেই ভোটার কার্ড? এই ১২টি নথির একটি থাকলেই দিতে পারবেন ভোট

অবশ্যই সঙ্গে রাখতে হবে কমিশনের দেওয়া ভোটার স্লিপ। অন্যদিকে বুথে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ক্ষেত্রে কড়া হয়েছে কমিশন। নির্দেশিকা দিয়ে আগেই জানানো হয়েছে, ভিতরে নিয়ে যাওয়া যাবে না ফোন। সেক্ষেত্রে মোবাইল জমা রাখতে হবে বাইরে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ২০:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ২০:৩১

options
link
সঙ্গে নেই ভোটার কার্ড? এই ১২টি নথির একটি থাকলেই দিতে পারবেন ভোট zoom
সিএএ'তে নাগরিকত্ব মিললেও নাম ওঠেনি ভোটার তালিকায়! ক্ষুব্ধ বনগাঁর উদ্বাস্তুরা

সঙ্গে নেই ভোটার কার্ড! মিলছে না বা খোয়া গিয়েছে? ভাবছেন ভোট দেবেন কী করে? কমিশনের নিয়ম বলছে সঙ্গে ভোটার কার্ড না থাকলেও দিতে পারবেন ভোট (West Bengal Assembly Election)! তবে কমিশনের নির্ধারিত ১২টি নথির একটি দেখাতে হবে। অবশ্যই সঙ্গে রাখতে হবে কমিশনের দেওয়া ভোটার স্লিপ।

রাত পোহালেই বঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। ১৪২টি আসনে ভোটগ্রহণ। এই আবহে ভোটার কার্ড না মেলায় অনেকে চিন্তায় পড়েছেন। কমিশন জানিয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর তালিকায় নাম থাকলেই ভোট দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে সঙ্গে রাখতে হবে কমিশন নির্ধারিত ১২টি নথির একটি। ভোটার কার্ড সঙ্গে না থাকলে কী কী নথি রাখতে হবে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কমিশন বলছে, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পেনশনের সচিত্র নথি, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ছবি-সহ পাসবই, সাংসদ-বিধায়কদের দেওয়া সরকারি পরিচয়পত্র, ১০০ দিনের কাজের জব কার্ড, কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মীদের সচিত্র পরিচয়পত্র, শ্রম মন্ত্রকের প্রকল্পের অধীনে স্মার্ট কার্ড, স্বাস্থ্যবিমা প্রকল্পে শ্রম মন্ত্রকের দেওয়া স্মার্ট কার্ড, এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য কেন্দ্রের দেওয়া পরিচয়পত্র। ভোটার কার্ড না থাকলে, এই ১২টি নথির যে কোনও একটি নথি ও কমিশনের দেওয়া ভোটার স্লিপ সঙ্গে রাখলেই দেওয়া যাবে ভোট। উল্লেখ্য, এবার বিএলওদের কড়া নির্দেশ দিয়ে কমিশন জানিয়েছিল, বাড়ি, বাড়ি ভোটার স্লিপ বিতরণ করতে হবে। ১৪২টি আসনের প্রতিটি বুথে সেই কাজ সম্পূর্ণ হয়েছে।

অন্যদিকে বুথে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ক্ষেত্রে কড়া হয়েছে কমিশন। নির্দেশিকা দিয়ে  আগেই জানানো হয়েছে, ভিতরে নিয়ে যাওয়া যাবে না ফোন। সেক্ষেত্রে মোবাইল জমা রাখতে হবে বাইরে। ভোট দিয়ে বেরনোর পরই তা ফেরত পাবে। তাই খুব প্রয়োজন না থাকলে ফোন রেখে যাওয়ার কথা বলেছেন অনেকে। তবে বুথের বাইরে নির্দিষ্ট জায়গায় ফোন রাখার ব্যবস্থা করেছে কমিশন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.