Advertisement
Advertisement
WB Assembly Election 2026

ইভিএম সুরক্ষায় এবার কিউআর কোড, কারচুপি রুখতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় কমিশনের

কমিশন জানিয়েছে, মোট তিনটি ধাপে এজেন্টদের পরিচয়পত্র যাচাই করা হবে। প্রথম ও দ্বিতীয় ধাপে ম্যানুয়ালি চেক করা হবে এজেন্টদের পরিচয়পত্র। তৃতীয় ধাপে পেরোতে হবে কিউআর কোড ভেরিভিকেশন।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৯:১৫

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৯:১৫

options
link
ইভিএম সুরক্ষায় এবার কিউআর কোড, কারচুপি রুখতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় কমিশনের zoom
প্রতীকী ছবি।

বহিরাগতদের পথের কাঁটা! গণনাকেন্দ্রকে নিশ্ছিদ্র দুর্গ বানাতে প্রস্তুত কমিশন। ৪মে গণনাকেন্দ্রে ঢুকতে গেলে পেরোতে হবে ত্রিস্তরীয় পরিচয় যাচাই পর্ব। ইভিএমের নিরাপত্তায় কড়া ব্যবস্থার কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, মোট তিনটি ধাপে পরিচয়পত্র যাচাই করা হবে। প্রথম ও দ্বিতীয় ধাপে ম্যানুয়ালি চেক করা হবে পরিচয়পত্র। তৃতীয় ধাপে পেরোতে হবে কিউআর কোড ভেরিভিকেশন। শেষ পর্যায়ে আইডি কিউআর কোডে স্ক্যান করার পরই গণনাকেন্দ্রে প্রবেশের ‘গ্রিন সিগন্যাল’ মিলবে।

রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, গণনা কর্মী, প্রার্থী, নির্বাচনী এজেন্ট সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন আধিকারিক ও রিটার্নিং অফিসারদের এই ব্যবস্থা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গণনাকেন্দ্রের প্রবেশ নিয়ন্ত্রণ করতে নির্ধারিত চেকপয়েন্টগুলিতে প্রশিক্ষিত কর্মী মোতায়েন করার নির্দেশও দেওয়া হয়েছে কমিশনের তরফে। বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমরা আগরওয়াল বলেন, “কাউন্টিং সেন্টারের নিরাপত্তা নিয়ে অভিযোগ এসেছে। আমি বিভিন্ন কাউন্টিং সেন্টারে যাব নিজে খতিয়ে দেখতে, আমাদের প্রতিনিধিরা খোঁজখবর নিচ্ছে প্রয়োজনে নিরাপত্তা আরো বাড়ানো হবে।” 

Advertisement

প্রসঙ্গত, জেলায় জেলায় কমিশনের কড়া নজরবন্দি রয়েছে স্ট্রংরুমগুলি। ৪ তারিখ ভোটের ফল ঘোষণা হবে। তার আগে রাজ্যের স্ট্রংরুমগুলি ব্যাপক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জানা গিয়েছে, স্ট্রংরুমের নিরাপত্তা বাড়িয়েছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ৮৭টি কেন্দ্রে এবার রাজ্যের ২৯৪টি আসনের ভোটের গণনা করা হবে। ২০২১ সালে গণনাকেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। এবছর ৮৭টি কেন্দ্রে গণনার জন্য নিরাপত্তা বাড়িয়েছে নির্বাচন কমিশন। ইতিধম্যেই স্ট্রংরুমগুলিতে পৌঁছে গিয়েছে ইভিএম। আগে সিদ্ধান্ত হয়েছিল স্ট্রংরুমে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কিন্তু বর্তমানে তার থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.