ভোটের (West Bengal Assembly Election) মুখে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ দিল কমিশন! তৃণমূলের তরফে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করে এমনই অভিযোগ করা হয়েছে। তাঁদের কথায়, পরাজয় নিশ্চিত বুঝে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি ও কমিশন।
এই বিষয়ে আরও খবর
তৃণমূলের তরফে শেয়ার করা কমিশনের মেসেজ অনুযায়ী, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাদে তৃণমূলের সব নেতা-মন্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরার নাম। মেসেজে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেন কোনওভাবেই এই দুজনের গাড়ি চেকিংয়ের আওতার বাইরে না যায়।
চলতি মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব নির্বাচন কমিশনের কাঁধে। শান্তিপূর্ণ ভোটের স্বার্থে ইতিমধ্যেই রাজ্যের পুলিশ-প্রশাসনে একাধিক রদবদল করেছে কমিশন। তা নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। এরই মাঝে প্রকাশ্যে কমিশনের একটি হোয়াটসঅ্যাপ বার্তা। চ্যাটে দাবি করা হয়েছে, স্বাস্থ্যশিবিরের নামে টাকা সরানো হচ্ছে। সেই কারণে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাদে তৃণমূলের সব নেতা-মন্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরার নাম। মেসেজে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেন কোনওভাবেই এই দুজনের গাড়ি চেকিংয়ের আওতার বাইরে না যায়। সেই মেসেজের স্ক্রিনশট তুলে ধরেই কমিশনকে একহাত নিয়েছে তৃণমূল।

তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন (ECI) হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে পুলিশ, অন্যান্য পর্যবেক্ষক এবং CAPF কর্মকর্তাদের AITC-র নেতা ও তাঁদের পরিবারের সদস্যদের যানবাহনে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে। এই নির্দেশাবলীর মধ্যে AITC-র জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামও উল্লেখ করা হয়েছে। AITC-র প্রচার সংক্রান্ত কার্যকলাপ, জনসংযোগ কর্মসূচিকেও টার্গেট করা হয়েছে।’ তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই নির্দেশিকা। কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলেও তোপ দাগা হয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
কড়া পদক্ষেপ সিএবির, বয়সের গরমিল ধরতে আম্পায়ারদের ‘এসআইআর’
-
বিশ্বকাপের আগে বিপাকে ফিফা সভাপতি, ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি
-
রাজ্যজুড়ে চলছে জব কার্ড হোল্ডারদের ই-কেওয়াইসি, দুর্নীতি রুখতে দিতে হবে চেহারার প্রমাণ
-
যৌবনেই ঝুঁকছে পিঠ? অজান্তে মেরুদণ্ড ক্ষয় করছে এই ৫ মারাত্মক ভুল
-
উরির সেনা ক্যাম্পে গ্রেনেড বিস্ফোরণে শহিদ ২ জওয়ান, কাশ্মীরে জঙ্গিদমন অভিযানের মাঝেই বিপত্তি
নিবেদিত






