রাজনীতিবিদের পাশাপাশি ব্যবসায়ী-ইনফ্লুয়েন্সার! নাম জড়িয়েছিল দুর্নীতিতেও। তদন্তকারীদের নজরে ছিলেন। তৃণমূল প্রার্থী হিসেবে নাম প্রকাশ করতেই আমজনতার আকর্ষণের কেন্দ্রে বনগাঁ দক্ষিণের প্রার্থী সেই ঋতুপর্ণা আঢ্য। স্বাভাবিকভাবেই তাঁর সম্পত্তি নিয়েও আমজনতার কৌতুহলের শেষ নেই। মনোনয়নে পেশ করা হলফনামা প্রকাশ্যে আসতেই দেখা গেল কোটি কোটি টাকার সম্পত্তির মালিক উচ্চমাধ্যমিক পাশ ঋতুপর্ণা।
এই বিষয়ে আরও খবর
ঋতুপর্ণার মোট ৬ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তাতে মোট রয়েছে ১১ লক্ষ ৮৪ হাজার ২৯৬ টাকা। ঋতুপর্ণার বিনিয়োগ ভুরি ভুরি। একটি সংস্থার পার্টনারশিপে তাঁর বিনিয়োগের পরিমাণ ৩৪ লক্ষ ৩৩ হাজার ৬১২ টাকা। গাড়িবাবদ তাঁর ঋণ রয়েছে ১৩ লক্ষের সামান্য বেশি। ১৫০ গ্রাম সোনা রয়েছে ঋতুপর্ণার।

হলফনামা অনুযায়ী, মনোনয়ন পেশের সময় ঋতুপর্ণা আঢ্যর হাতে নগদ ছিল ৯১ হাজার ৬৬ টাকা। চলতি অর্থবর্ষে তাঁর আয় ৩৬ লক্ষ ৪২ হাজার ৬৮৮ টাকা। ঋতুপর্ণার মোট ৬ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তাতে মোট রয়েছে ১১ লক্ষ ৮৪ হাজার ২৯৬ টাকা। আইডিবিআই ব্যাঙ্কের বনগাঁ শাখায় রয়েছে ২৩ হাজার ২৬১ টাকা। একই ব্যাঙ্কের আরেকটি অ্যাকাউন্টে রয়েছে ৭১ হাজার ৬৮৩ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কের বনগাঁ শাখায় রয়েছে ৬৪ হাজার ৬২ টাকা। এসবিআই-এর বনগাঁ শাখায় রয়েছে ১ হাজার ৭০ টাকা। পোস্ট অফিসে রয়েছে ১০ লক্ষ ১৮ হাজার ২৬৫ টাকা। আরেকটি অ্যাকাউন্টে রয়েছে ৬ হাজার টাকা।

ঋতুপর্ণার বিনিয়োগ ভুরি ভুরি। একটি সংস্থার পার্টনারশিপে তাঁর বিনিয়োগের পরিমাণ ৩৪ লক্ষ ৩৩ হাজার ৬১২ টাকা। এছাড়াও একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করেছেন তিনি। একটি গাড়ি রয়েছে ঋতুপর্ণার। সেটির বাজার মূল্য ১৬ লক্ষ টাকা। গাড়িবাবদ তাঁর ঋণ রয়েছে ১৩ লক্ষের সামান্য বেশি। ১৫০ গ্রাম সোনা রয়েছে ঋতুপর্ণার। যার দাম ২২ লক্ষ ৫ হাজার টাকা। অর্থাৎ ঋতুপর্ণার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮২ লক্ষ ৭৫ হাজার ৩৭০ টাকা। এই তৃণমূল প্রার্থীর স্থাবর সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। তাঁর দুটি কৃষি জমি রয়েছে। বাড়ি রয়েছে ২ টি। মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩২ লক্ষ ২০ হাজার টাকা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রাজ্যসভায় ফের ভাঙল তৃণমূল, সুখেন্দু-সুস্মিতার পর ইস্তফা আরও এক সাংসদের
-
অনগ্রসর শ্রেণির ভুয়ো শংসাপত্র দেওয়া আধিকারিকদের ছাড় নয়, অ্যাকশন মুডে নদিয়ারচাঁদ
-
লক্ষ্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা, তৃণমূলের পর এবার আরও এক বিরোধী দল ভাঙাচ্ছে NDA!
-
‘ফ্রিতে গাজর দেব’, ‘খরগোশ জনতা পার্টি’ খুলে নিজেকে ‘প্রধানমন্ত্রী’ ঘোষণা এলভিশ যাদবের
-
বাসকর্মীকে পিটিয়ে খুন টোটো চালকদের! প্রতিবাদে শান্তিপুরের তিনটি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
নিবেদিত






