Advertisement
Advertisement
Bengal Election 2026

ভাঙড়ে নওশাদ, ক্যানিং পূর্বে আরাবুল, নন্দীগ্রামেও প্রার্থী দিল আইএসএফ, আরও জটিল জোট জট?

বামেদের সঙ্গে যে চারটি আসন নিয়ে দড়ি-টানাটানি চলছিল, তার মধ্যে তিনটিতেই আলাদা করে প্রার্থীর নাম ঘোষণা করে দিল আইএসএফ।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৬:১৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৬:১৪

options
link
ভাঙড়ে নওশাদ, ক্যানিং পূর্বে আরাবুল, নন্দীগ্রামেও প্রার্থী দিল আইএসএফ, আরও জটিল জোট জট? zoom
প্রথম দফায় ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল আইএসএফ।

বামেদের মুখাপেক্ষী হয়ে দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে নওশাদ সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। সোমবার ফুরফুরা শরিফ থেকে ২৩ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রত্যাশামতো ভাঙড় থেকে লড়বেন বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি। তৃণমূল ছেড়ে দলে যোগ দিয়েই পছন্দমতো ক্যানিং পূর্ব আসনে লড়াইয়ের সুযোগ পেয়েছেন ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম। দেখা গিয়েছে, তাতে ৩০ শতাংশেরও বেশি প্রার্থী হিন্দু।আরও উল্লেখযোগ্য বিষয়, বামেদের সঙ্গে যে চারটি আসন নিয়ে দড়ি-টানাটানি চলছিল, তার মধ্যে তিনটিতেই আলাদা করে প্রার্থীর নাম ঘোষণা করে দিল আইএসএফ। ফলে বন্ধুত্বপূর্ণ সমঝোতার বদলে এই তিন আসনে প্রতিদ্বন্দ্বিতাই হবে সিপিএম-আইএসএফের মধ্যে।

চারটি আসন – নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, ভগবানগোলা এবং মুরারইতে লড়তে চেয়েছে আইএসএফ। যদিও বামেরা এই আসনগুলিতে ইতিমধ্যেই প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে। ফলে জটিলতা অব্যাহত ছিল। কিন্তু সোমবার যে ২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকিরা তার মধ্যে একমাত্র ভগবানগোলা বাদে বাকি তিনটি আসন – নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম এবং মুরারইতে আলাদা করে প্রার্থীর নাম দিল আইএসএফ।

ভোটের (Bengal Election 2026) বেশ কয়েকদিন আগে থেকে বামেদের সঙ্গে জোটের আর্জিতে তৎপর হয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই আর্জিতে সাড়া দিয়েছিল বামেরা। শুক্রবার দলের একমাত্র বিধায়ক তথা প্রতিষ্ঠাতা সদস্য নওশাদ জানিয়েছিলেন, মোট ৭৩টি আসন সমঝোতার কথা হয়েছিল। তবে তাতে বামেদের তরফে সাড়া পাওয়া যায়নি। পরে বামেদের সঙ্গে ২৯টি আসন সমঝোতা হয়। এছাড়া চারটি আসন – নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, ভগবানগোলা এবং মুরারইতে লড়তে চেয়েছে আইএসএফ। যদিও বামেরা এই আসনগুলিতে ইতিমধ্যেই প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে। ফলে জটিলতা অব্যাহত ছিল। কিন্তু সোমবার যে ২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকিরা তার মধ্যে একমাত্র ভগবানগোলা বাদে বাকি তিনটি আসন – নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম এবং মুরারইতে আলাদা করে প্রার্থীর নাম দিল আইএসএফ। আর এতেই বামেরা ক্ষুব্ধ। ফলে জোটে জট আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, সোমবার আইএসএফের ঘোষিত ২৩ জন প্রার্থীর মধ্যে সাতটি হিন্দু মুখ। হিসেবমতো ৩০ শতাংশের বেশি। অশোকনগরের তাপস বন্দ্যোপাধ্যায়, আমডাঙায় বিশ্বজিৎ মাইতি, মধ্যমগ্রামের প্রিয়াঙ্কা বর্মন ছাড়াও শালবনিতে শিক্ষক পীযূষ হাঁসদা, বারাবনিতে বিশ্বজিৎ বাউড়ি ও বোলপুরে অধ্যাপক বাপি সরেন লড়বেন আইএসএফের হয়ে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.