Advertisement
Advertisement
Debasish Kumar

ভোটের মুখে এবার দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, চক্রান্তের অভিযোগ তৃণমূলের

শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর বাড়ি ও কার্যালয়ে পৌঁছন আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছে দেবাশিস কুমারের দুটি ঠিকানা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ১৪:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ১৪:২০

options
link
ভোটের মুখে এবার দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, চক্রান্তের অভিযোগ তৃণমূলের zoom
প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার। ফাইল ছবি।
Advertisement

বাংলার বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। এই পরিস্থিতিতে এবার রাসবিহারীর তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়কের বাড়িতে আয়কর হানা। শুক্রবার ভোরে তাঁর বাড়ি ও কার্যালয়ে পৌঁছন আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছে দেবাশিস কুমারের দুটি ঠিকানা। ভোটের মুখে এই ঘটনার নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি তৃণমূলের। 

জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও কার্যালয়ে পৌঁছে যান আয়কর বিভাগের কর্তারা। তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একসঙ্গে রাসবিহারীর প্রার্থীর দুটি ঠিকানায় তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকরা। যদিও ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি তা এখনও জানা যায়নি। স্বাভাবিকভাবেই প্রচার বন্ধ রেখে বর্তমানে বাড়িতেই রয়েছেন তৃণমূল প্রার্থী। এদিকে আয়কর হানার খবর পেয়ে কার্যালয়ে পৌঁছেছেন তৃণমূলের সমর্থকরা। সেখানে স্লোগান তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, কার্যালয়ে থাকা কর্মীদের নথিপত্র ঘাঁটছেন আয়কর বিভাগের আধিকারিকরা। যা নিয়ম বিরুদ্ধ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দেবাশিস কুমারের কার্যালয়ের বাইরে অনুগামীরা।

উল্লেখ্য, ভোটের বাংলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও(ED)। জমি দখল সংক্রান্ত একটি প্রতারণা মামলায় দিনকয়েক আগেই বিদায়ী বিধায়ক তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে (Debasish Kumar) তলব করে ইডি। তিনি হাজিরাও দেন। জানা গিয়েছিল, জমি সংক্রান্ত মামলায় ছিল সেই তলব। ঘটনায় জড়িত একাধিকজনের ঠিকানায় তল্লাশিতে বহু তথ্য তদন্তকারীদের হাতে উঠে আসে। তাতেই উঠে আসে দেবাশিস কুমারের নাম। প্রকল্পের নাম করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এমনকী জোর করে জমি নিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.