Advertisement
Advertisement
Mamata Banerjee

‘আমার নমিনেশনও বাতিলের চেষ্টা করেছিল’, ‘চক্রান্তের’ অভিযোগে বিজেপি-কমিশনকে একযোগে বিঁধলেন মমতা

শনিবার কেশিয়াড়ির জনসভা থেকে বিজেপি-কমিশনকে একযোগে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে তাঁর মনোনয়ন বাতিলের চক্রান্ত হয়েছিল বলে এদিন নির্বাচনী প্রচার থেকে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।

Advertisement
অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৯:২১

link
অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৯:২১

options
link
‘আমার নমিনেশনও বাতিলের চেষ্টা করেছিল’, ‘চক্রান্তের’ অভিযোগে বিজেপি-কমিশনকে একযোগে বিঁধলেন মমতা zoom
১১ এপ্রিল, শনিবার: কেশিয়াড়ির জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার কেশিয়াড়ির জনসভা থেকে বিজেপি-কমিশনকে একযোগে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুর কেন্দ্রে তাঁর মনোনয়ন বাতিলের চক্রান্ত হয়েছিল বলে এদিন নির্বাচনী প্রচার থেকে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সাধারণ মানুষকে সতর্ক করেন তৃণমূল নেত্রী।

তাঁর অভিযোগ, “আমার ভোট কেন্দ্রে নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে এফিডেভিড করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল।” এই চক্রান্তের অভিযোগে বিজেপি-কমিশনকে একযোগে বিঁধে মমতা বলেন, “নমিনেশন বাতিলের চেষ্টা হলেও শেষ অবধি পারেনি।” তিনি আরও বলেন, “অনেক অসম্মান করেছে, যাতে আমি না দাঁড়াতে পারি।”

Advertisement

তৃণমূল নেত্রীর অভিযোগ, “আমাদের লড়াই তো বিজেপির সাথে নয়। বিজেপি ভ্যানিশ ফিনিস ওয়াশিং মেশিনের সাথেও। যদি আমার উপরই এমন অত্যাচার হয় , তাহলে বুঝতে পারছেন আপনাদের উপর কী হতে পারে।” এসআইআরে নাম বাদ প্রসঙ্গে বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এসআইআর একটা বড় স্ক্যাম। বিজেপিকে ক্ষমতায় আনার জন্য এটা একটা প্রচেষ্টা।”

শুক্রবার বিজেপির প্রকাশ করা সংকল্প পত্রের বিরোধিতা করেও এদিন সুর চড়ান তৃণমূল নেত্রী। ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করবেন বলেও সরব হন তিনি। বাংলায় ইভিএম লুঠের অভিযোগে মমতা বলেন, “এরা থাকলে বাংলায় শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন (WB Assembly Election 2026) হতে পারে না। বিজেপি মানুষকে অবজ্ঞা করে। গণতন্ত্রকে অবহেলা করে।”

বিজেপির বিরুদ্ধে চড়া সুরে মমতার দাবি, “বাংলায় মানুষ হত্যার লাইন লাগিয়েছে, বিজেপিকে বেলাইন করার জন্য যতদূর যেতে হয় যাব।” ভরসার বদলে বিজেপিই যে ভয় ধরাচ্ছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “গর্ভমেন্ট, ফোর্সের গাড়িতে টাকা নিয়ে ঢুকছে বিজেপি। ভোটের দিন বাইরের লোক দেখলেই কমপ্লেন করবেন।” নির্বাচনী সভা থেকেই জনতাকে সতর্ক করেন মমতা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.