Advertisement
Advertisement
Mamata Banerjee

চারদিনে ভবানীপুরে ৯ সভা মমতার, আটটি ওয়ার্ডেই বিরাট কর্মসূচি

নেত্রীর নিজের কেন্দ্রে দলীয় প্রচারের রণকৌশল ও মিটিং-মিছিলের খুঁটিনাটি নিয়ে বৃহস্পতিবার সুব্রত বক্সির অফিসে বৈঠকে বসেন ভবানীপুরের সমস্ত কাউন্সিলর। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৩ এপ্রিল থেকে নিজের নির্বাচনী কেন্দ্রের আটটি ওয়ার্ডেই জনসভা ও নির্বাচনী পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ১৪:৩৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ১৪:৩৫

options
link
চারদিনে ভবানীপুরে ৯ সভা মমতার, আটটি ওয়ার্ডেই বিরাট কর্মসূচি zoom
ফাইল ছবি

গোটা বাংলায় দলের প্রার্থীদের সমর্থনে প্রচার করে ফিরে এসে নিজের কেন্দ্র ভবানীপুরে শেষলগ্নে টানা চারদিন মানুষের কাছে আশীর্বাদ চাইতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অবশ্য ওই সময়ে একইসঙ্গে কলকাতা ও আশপাশের অন্যান্য কেন্দ্রেও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে যাবেন তৃণমূলনেত্রী।

নেত্রীর নিজের কেন্দ্রে দলীয় প্রচারের রণকৌশল ও মিটিং-মিছিলের খুঁটিনাটি নিয়ে বৃহস্পতিবার সুব্রত বক্সির অফিসে বৈঠকে বসেন ভবানীপুরের সমস্ত কাউন্সিলর। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৩ এপ্রিল থেকে নিজের নির্বাচনী কেন্দ্রের আটটি ওয়ার্ডেই জনসভা ও নির্বাচনী পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও একটি বড় ওয়ার্ডের দুই প্রান্তে দু’টি জনসভা করবেন তৃণমূলনেত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২৪ এপ্রিল দুপুরে যাদবপুর ৮বি থেকে বিশাল র‍্যালিতে হাঁটবেন মমতা। ওই পদযাত্রায় যাদবপুর, টালিগঞ্জ, রাসবিহারী, কসবা ও বালিগঞ্জের পাশাপাশি নিজের ভবানীপুর কেন্দ্রও ছুঁয়ে যাবেন তিনি। সূত্রের খবর, নেত্রীর সমর্থনে ভবানীপুরের পাশাপাশি কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় তৃণমূলের পক্ষে প্রচারে আসতে পারেন অখিলেশ যাদব, হেমন্ত সোরেনের মতো অন্য রাজ্যের হেভিওয়েট নেতৃত্ব। ইতিমধ্যে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর সমর্থনে প্রচারে নেমেছেন সৈকত মিত্রের মতো সংগীতশিল্পী, বর্ণালী মুখোপাধ্যায়ের মতো সিঙ্গুর আন্দোলনের নেত্রীরাও।

ভবানীপুরে ইতিমধ্যে ফ্যাম কমিউনিটির তরফে ‘পাঁঠা বলি হবে’ ও বিশেষ হোর্ডিং-ফ্রেক্স প্রচারে বিজেপিকে রীতিমতো কোণঠাসা করার পর বৃহস্পতিবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূল ছাত্র-যুবর বিশাল র‍্যালি বেরিয়েছিল। হাজার দশেক নতুন প্রজন্মের ভোটারদের এই বিশাল বর্ণময় মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল যুবর দক্ষিণ কলকাতার সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় ও ছাত্রর সাবির আলি। মিছিলের শুরুতে ছিলেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার ও মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যায়, জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধায়।

‘বাংলার প্রতিবাদে’ মিছিলটি হাজরা মোড় থেকে শুরু হয়ে আশুতোষ কলেজ, প্রিয়নাথ মল্লিক রোড, টাউনসেন্ড রোড, চক্রবেড়িয়া রোড, পদ্মপুকুর মোড়, দেবেন্দ্র ঘোষ রোড, হরিশ মুখার্জি রোড, বসন্ত বোস রোড, হাজরা রোড ধরে ফের আশুতোষ কলেজের সামনে এসে শেষ হয়। প্রিয়নাথ মল্লিক রোডে সুব্রত বক্সির অফিসে বৈঠক শেষে এসে যোগ দেন মেয়র ফিরহাদ হাকিম, দুই মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সি ও অসীম বসু। তাৎপর্যপূর্ণ হল, ছাত্র যুবরা শুরু করলেও কিছুক্ষণ পর থেকে ভবানীপুরের বহু বাসিন্দা মিছিলে এসে যোগ দেন। দলে দলে মহিলারাও বিভিন্ন ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে এসে ভবানীপুরের ‘ঘরের মেয়ের’ সমর্থনে মিছিলে পা মেলান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.