Advertisement
Advertisement
West Bengal Assembly Election

প্রথম দফার পরই রাজপথে মমতা, ভোটপ্রচার ও SIR প্রতিবাদে দক্ষিণ কলকাতায় বিরাট পদযাত্রা

যাদবপুরের সুলেখা মোড় থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করবেন তৃণমূলনেত্রী। মিছিল শেষের জাগয়া পরিবর্তন হতে পারে। মিছিলে উপস্থিত থাকবেন তৃণমূলের উচ্চ নেতৃত্ব।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ২৩:৫০

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ২৩:৫০

options
link
প্রথম দফার পরই রাজপথে মমতা, ভোটপ্রচার ও SIR প্রতিবাদে দক্ষিণ কলকাতায় বিরাট পদযাত্রা zoom
কলেজ স্কোয়্যারে মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

প্রথম দফার পর ফের রাজপথে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৪ এপ্রিল শুক্রবার যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূলনেত্রী। ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদ ও জনসংযোগে রাস্তায় নামতে চলেছেন মমতা।

জানা গিয়েছে, ২৪ তারিখ যাদবপুরের সুলেখা মোড় থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করবেন তৃণমূলনেত্রী। এখনও পর্যন্ত এটাই খবর। তবে লাস্ট পয়েন্ট অর্থাৎ মিছিল শেষের জাগয়া পরিবর্তন হতে পারে। পদযাত্রায় উপস্থিত থাকবেন তৃণমূলের উচ্চ নেতৃত্ব। থাকবেন কলকাতার বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরাও। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বিচারাধীন থাকার পর বাদ গিয়েছে ২৭ লক্ষ ভোটারের নাম। ছাব্বিশের নির্বাচনে (West Bengal Assembly Election) তাঁরা ভোট দিতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। এই আবহে প্রতিবাদে কলকাতার রাজপথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা।

অন্যদিকে পয়লা বৈশাখ আগামিকাল বুধবার দুপুরে চালসায় পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বুধবার দুপুর ২টায় মঙ্গলবাড়ি বাজার থেকে পদযাত্রা শুরু হয়ে জাতীয় সড়ক ধরে চালসা গোলাই পর্যন্ত যাবে।

আজ, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের পিংলা, পরে হাওড়ার জগৎবল্লভপুরের সভা থেকে  বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আইপ্যাকের কর্তা বিনেশের চাণ্ডেলকে গ্রেপ্তারর পর তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেপ্তার করা হবে। আশঙ্কা প্রকাশ করেছেন মমতা। বিজেপির অঙ্গুলিহনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ভোটের (West Bengal Assembly Election) আগে এই কাজ করছে বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহলের মত, সেই সব কিছুর প্রতিবাদ ও জনসংযোগে আরও একবার রাজপথে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.