ভোটের মাঝেই ফের রাম-বাম তত্ত্বে শান! বৃহস্পতিবার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম জনসভায় এক বিজেপি সমর্থকের ছবি দেখে শুরু হয়েছে সেই আলোচনা। কী এমন ছবি? দেখা গিয়েছে, ওই সমর্থক নিজের শরীর রাঙিয়েছেন লাল রঙে। বুকে এবং পিঠে আঁকা মোদির মুখ! শুধু এখানেই শেষ নয়। শরীর জুড়ে রঙের প্রলেপ দিয়ে তিনি লিখেছেন, ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় শ্রীরাম’। এমন দৃশ্য দেখে সকলেই চমকে উঠছেন। কেউ কেউ হাসাহাসিও করেছেন। তাতে কী? ভোটের মাঝে মোদির ভাষণের চেয়েও বেশি আকর্ষণীয় হয়ে উঠলেন ওই ব্যক্তি। এমনকী তাতে মুগ্ধ মোদিও। নিজের সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন তিনি।
নদিয়ার চাকদহের বাসিন্দা অরিন্দম সিংহরায়। ২০১৯ সাল থেকেই তিনি শরীরকে ক্যানভাস বানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে প্রচারে অংশ নেন। এবছরও তার ব্যতিক্রম ঘটল না। গোটা শরীরজুড়ে লাল রঙের প্রলেপ লাগিয়ে বুকে, পিঠে তিনি আঁকিয়েছেন মোদির মুখ। লিখেছেন, ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় শ্রীরাম’। শরীরের সামনের অংশে তুলির টানে ফুটে উঠেছে মোদির প্রতিচ্ছবি, কপালে কাটা তিলক-সহ। অরিন্দমের শরীরের এই ক্যানভাসের সদ্ব্যবহার করেছেন তাঁরই এক পরিচিত দাদা। তাঁর শিল্পকর্মের প্রশংসা করছেন সকলে।
আরও পড়ুন:

অরিন্দমবাবুর বিশেষত্ব হল, তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদির সভাতেই এই সাজে উপস্থিত হন। ফলে সভা শুরুর আগেই তাঁকে ঘিরে তৈরি হয় কৌতূহল এবং উচ্ছ্বাস। নিজেকে তিনি বিজেপি নয়, ‘মোদিভক্ত’ বলতেই পছন্দ করেন। মোদির ভাষণ শুনতে যাওয়া সাধারণ মানুষ অরিন্দমের সঙ্গে ছবি তুলতে ভিড় জমান। অনেকেই তাঁর এই অভিনব প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। রাজনৈতিক প্রচারে এমন ব্যক্তিগত উদ্যোগ খুব একটা দেখা যায় না। অরিন্দম সিংহরায়ের এই অভিনব প্রচার একদিকে যেমন নিজের পছন্দের নেতার প্রতি ভালোবাসার বার্তা দেয়, তেমনই জনগণের মধ্যে আলাদা কৌতূহল তৈরি করে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ধর্ষণ করে নলি কেটে খুন! বিহারে চরম পরিণতি বাংলার মহিলার, আক্রান্ত আরও ১
-
অনলাইনে ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা! কড়া পদক্ষেপ ‘অগ্নিশর্মা’ শ্বেতা তিওয়ারির
-
হাই কোর্টে ধাক্কা টুলুর! খারিজ রক্ষাকবচের আর্জি, ‘মেঘের আড়ালে সব দেখছেন’, বললেন বিচারপতি
-
তৃণমূল আমলে ঘরছাড়া! গলসির বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে বিধায়কের দাবি, ভয় আউট, ভরসা ইন
-
২১ আগস্ট বরলক্ষ্মী পুজো, অর্থকষ্ট দূর করতে জানুন ব্রত পালনের সঠিক নিয়ম
নিবেদিত


