উত্তরবঙ্গে গতকাল, রবিবার প্রচারসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শিলিগুড়িতে সভার পাশাপাশি রোড শো-ও ছিল তাঁর। ঠাসা কর্মসূচিতে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করেছেন তিনি। তবে সেসবের মধ্যেই তাঁকে বিনয়ী হতে দেখা গিয়েছে। শিলিগুড়িতে এক নবদম্পতিকে সারপ্রাইজ দিলেন তিনি। তাঁদের আশীর্বাদ করে ক্ষমাও চাইলেন দেশের প্রধানমন্ত্রী!
এই বিষয়ে আরও খবর
শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা, কর্মসূচি ছিল। শিলিগুড়িতেই একটি পাঁচতারা হোটেল, রিসর্ট আছে। সেখানেই তিনি ছিলেন। সেখানেই একটি আবেগঘন মুহূর্ত ধরা পড়েছে। মেফেয়ার টি রিসর্টে তিনি ছিলেন। সেখানেই শ্রেয়া ও অক্ষয় নামে এক কাপলের বিয়ের অনুষ্ঠান হয়। একদিকে বিয়ের অনুষ্ঠান, প্রচুর সংখ্যায় লোকজন, অতিথিরা উপস্থিত। অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোদি আছেন বলে নিরাপত্তার কারণে নির্দিষ্ট ঘেরাটোপের বাইরে কারও যাওয়ার অনুমতিও মেলেনি।
সেই আবহে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। নবদম্পতি শ্রেয়া ও অক্ষয়ের সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রীর। ভিডিওতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদি নবদম্পতি ও তাঁর সঙ্গীদের সামনে উপস্থিত। ওই দম্পতির আগামী দিনের সুখী দাম্পত্যজীবনের আশীর্বাদ করেন তিনি। পাশাপাশি ক্ষমাও চাইলেন! তিনি ওই রিসর্টে থাকার জন্য নিরাপত্তার কারণে বিয়ের অনুষ্ঠানে সমস্যা হয়েছে মনে করে দুঃখপ্রকাশ করেন। যদিও সেই বিষয়টি দম্পতি ও অন্যান্যরা মানতে চাননি। বিজেপির তরফে সামাজিক মাধ্যমে ওই ভিডিওটি পোস্ট করা হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা বিচার করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। মোদির এই বিনয়ী মনোভাব দেখে আপ্লুত নেটিজেনরাও।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
আর নয় অতিরিক্ত সময়, টুলু মণ্ডলকে ‘ঘোষিত অপরাধী’ সিলমোহরের প্রক্রিয়া শুরু!
-
বাংলাদেশের চাহিদা মেটাচ্ছে ভারত! রপ্তানি ৩ লক্ষ কেজি ইলিশ
-
দৌড়তে গিয়ে প্যান্টেই মলত্যাগ! দুর্গন্ধে বাকি প্রতিযোগীরা উধাও, চ্যাম্পিয়ন হয়ে কী সাফাই মহিলা অ্যাথলিটের?
-
ক্লাসরুমে এসএফআইয়ের কর্মসূচি! প্রধান শিক্ষককে শোকজ করল শিক্ষাদপ্তর
-
২২ বছর পর মুভ অন, জেলবন্দি ইমরানকে ভুলে কোটিপতিকে বিয়ে জেমিমার
নিবেদিত






