এসআইআরের কাজে নিযুক্ত বিচারপতিদের হেনস্তার ঘটনায় ফের সক্রিয় এনআইএ! এবার তৃণমূল নেতাদের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কাল ভোটগণনা, তার আগেই রবিবার কালিয়াচক থানায় হাজিরা নির্দেশে দেওয়া হয়েছে।
এই বিষয়ে আরও খবর
সূত্রের খবর, মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবদুর রহমানকে তলব করেছে এনআইএ। তিনি সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট। এছাড়াও হাজিরা দিতে বলা হয়েছে কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলকে। সূত্রের খবর, রবিবর বেলা ১২ টার মধ্যে তাঁদের কালিয়া থানার পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে এনআইএ-র তরফে।
ঘটনা সেই ১ এপ্রিলের। এসআইআরের কাজে কমিশনের গড়ে দেওয়া ট্রাইব্যুনাল মালদহে কাজ করতে গেলে মোথাবাড়িতে তাঁদের ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। বিডিও অফিসে রাতভর আটকে রাখা হয় সাত বিচারককে। ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টের নির্দেশেই ঘটনার তদন্তভার ??যায় এনআইএ-র হাতে। যদিও সিআইডি গ্রেফতার করে ঘটনার অন্যতম অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে। আদালতে তাঁকে এই গণ্ডগোলের অন্যতম মাথা বলে দাবিও করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট ৫২ জনকে। তাঁদের কেউ এনআইএ হেফাজতে রয়েছেন, কেউ আবার জেল হেফাজতে। এবার সেই ঘটনার আরও জিজ্ঞাসাবাদের জন্য এলাকার তৃণমূল নেতাদের ডেকে পাঠানো হয়েছে বলে খবর।
সোমবার রাজ্যে ভোটের ফলাফল। ঠিক তার আগের দিন তৃণমূল প্রার্থীর এজেন্ট ও নেতাদের তলবের পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছে শাসকশিবির।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মোদির মুখে ‘ক্যালকাটা কিলিং-নোয়াখালি দাঙ্গা’, পশ্চিমবঙ্গের ভারত অন্তর্ভুক্তিতে শ্যামাপ্রসাদের অবদান স্মরণ
-
‘শিব সেনা এখন একটাই, কোনও শিবির অবশিষ্ট নেই’, উদ্ধবের ঘরে বিদ্রোহের মাঝেই বার্তা শাহের
-
মাঠে নেমেই হ্যাটট্রিক! ভারতের ১০৭৮টি ওয়ানডে ম্যাচে প্রথমবার, নতুন নজির রোহিতের
-
শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা কং-কমিউনিস্ট-তৃণমূলের, হিন্দু নিধনের কথা মনে করালেন শুভেন্দু
-
এবার পাঠ্যক্রমে ‘হিন্দু নিধনে’র ইতিহাস! বিস্মৃত অধ্যায় মনে করানোর আর্জি মন্ত্রী তাপসের
নিবেদিত






