জুয়ার বাজারে এগিয়ে তৃণমূল! অনেকটা পিছিয়ে রয়েছে বিজেপি-সহ বিরোধীরা। ভারতে নিষিদ্ধ বিদেশের জুয়ার বাজারে তৃণমূলের উপরই বাজি ধরছেন জনতা!
বাংলা বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) নিয়ে আমেরিকার একটি প্ল্যাটফর্ম পলিমার্কেটে নির্বাচনের ফলাফলের পূর্বাভাস নিয়ে ট্রেডিং চলছে। যা কার্যত জুয়া! এই প্ল্যাটফর্ম ভারতে নিষিদ্ধ। তবে অনেকেই ভিপিএন ব্যবহার করে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে বলে একাধিক সূত্রে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন:
পলিমার্কেটে ট্রেডিং অনুযায়ী জানা যাচ্ছে, প্রথম দফার ভোটের (West Bengal Assembly Election) আগের রাতে অর্থাৎ ২২ এপ্রিলেও দেখা গিয়েছে, যাঁরা এই জুয়ায় টাকা লাগাচ্ছে তাঁদের ৫২ শতাংশ মনে করছিল বিজেপি জিততে পারবে। ৪৭ শতাংশ মনে করছিল তৃণমূল জিতবে। কিন্তু ভোট শুরু হতেই বদলে গিয়েছে খেলা। দেখা গিয়েছে, ৫৪ শতাংশ ট্রেডার মনে করছেন জিতবে তৃণমূল।অন্যদিকে বিজেপিতে টাকা লাগাচ্ছে ৪৪ শতাংশ।
কীভাবে কাজ করে এই পোর্টাল? জানা যাচ্ছে, ট্রেডাররা টাকা দিয়ে নিজেদের পছন্দের দলের উপর দাঁও লাগান। প্রতিটি দলের ক্ষেত্রে বেট লড়ার জন্য নির্দিষ্ট দাম রয়েছে। যে দলের হয়ে কেউ বেট লাগায়, সেই দল জিতলে লাভের মুখ দেখেন ট্রেডার। ফুটবল, ক্রিকেট জাতীয় খেলায় মাঝেমধ্যেই এই বেটিং চক্রের কথা শোনা যায়। তবে ভারতে এই ধরনের অনলাইন বেটিং চক্র নিষিদ্ধ। তা আইনত অপরাধও। নির্বাচন কমিশন থেকে ভারতীয় আইন কোনওভাবেই এই ফলাফল বা পদ্ধতিতে অনুমোদন দেয় না। আমেরিকার এই পোর্টাল পলিমার্কেটও ভারতে নিষিদ্ধ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের
নিবেদিত


