Advertisement
Advertisement
West Bengal Assembly Election

‘ডবল ডবল ধোঁকা দিয়েছে’, দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বিঁধে মোদির ঘোষণা, ‘ক্ষমতায় এলেই রোজগার মেলা’

বৃহস্পতিবার হলদিয়ার নির্বাচনী সভা থেকে চাকরি দুর্নীতি নিয়ে শাসকদল তৃণমূলকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৩:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৩:৫১

options
link
‘ডবল ডবল ধোঁকা দিয়েছে’, দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বিঁধে মোদির ঘোষণা, ‘ক্ষমতায় এলেই রোজগার মেলা’ zoom
৯ এপ্রিল, হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী।

ছাব্বিশের নির্বাচনে (West Bengal Assembly Election) বাংলায় জমি শক্ত করতে ভারতীয় জনতা পার্টির অস্ত্র  সেই বেকারত্ব-চাকরি দুর্নীতি। বৃহস্পতিবার হলদিয়ার (Haldia) নির্বাচনী সভা থেকে চাকরি দুর্নীতি নিয়ে শাসকদল তৃণমূলকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ডবল ডবল চাকরি হবে। এদিন সেই বক্তব্য তুলে ধরে মোদি বললেন, “ডবল ডবল ধোঁকা দিয়েছেন।” তবে সেই সঙ্গে তাঁর আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলেই চাকরি পাবে যুবসমাজ। 

রাজ্যবাসীকে মোদির আশ্বাস, “বিজেপিশাসিত রাজ্যে রোজগার মেলা হয়। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে এই রাজ্যেও রোজগার মেলা শুরু হবে। যুব সমাজ চাকরি পাবে।”

একুশেই বাংলা দখলের ডাক দিয়েছিল বিজেপি। ফলাফল আগের তুলনায় ভালো হলেও লক্ষ্য পূরণ হয়নি। সরকার গঠন তো দূর-অস্ত, ৮০ এর গণ্ডিও পেরতে পারেনি বিজেপি। ছাব্বিশে যে কোনও মূল্য বাংলায় সরকার গড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছে পদ্মশিবির। দফায় দফায় রাজ্যে আসছেন মোদি-শাহ। বৃহস্পতিবার বাংলায় তিনটি নির্বাচনী সভা রয়েছে তাঁর। এদিন হলদিয়ার সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি অস্ত্রে শান দিলেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরির আশ্বাস প্রসঙ্গ তুলে ধরে বললেন, “আপনাদের ডবল ডবল ধোঁকা দেওয়া হয়েছে। শিল্প নেই, কারখানা নেই, যুবসমাজ চাকরি পাচ্ছে না। বেসরকারি ক্ষেত্রে নিয়োগের জায়গাও নেই।” মোদি বলেন, বাংলার মানুষদের বঞ্চিত করে অনুপ্রবেশকারীদের চাকরি দিয়েছে এই তৃণমূল সরকার।

Advertisement

মঞ্চ থেকেই রাজ্যবাসীকে মোদির আশ্বাস, “বিজেপিশাসিত রাজ্যে রোজগার মেলা হয়। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে এই রাজ্যেও রোজগার মেলা শুরু হবে। যুব সমাজ চাকরি পাবে।” তিনি আরও বলেন, “যার যা অধিকার, সেটাই দেবে বিজেপি। এটাই মোদির গ্যারান্টি।” বুঝিয়ে দিলেন, বাংলার মানুষকে ভরিয়ে দেবে বিজেপি সরকার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.