Advertisement
Advertisement
PM Modi

‘বাংলার সেবা করা আমার কর্তব্য’, প্রচারের শেষলগ্নে বঙ্গবাসীকে খোলা চিঠি, অডিও বার্তা ‘বাঙালি’ মোদির

ছাব্বিশে বাংলা দখলে মরিয়া ভারতীয় জনতা পার্টি। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর থেকে রাজ্যজুড়ে ঝোড়ো প্রচার করেছেন খোদ নরেন্দ্র মোদি।

Advertisement
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ২০:৩৫

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ২০:৩৫

options
link
‘বাংলার সেবা করা আমার কর্তব্য’, প্রচারের শেষলগ্নে বঙ্গবাসীকে খোলা চিঠি, অডিও বার্তা ‘বাঙালি’ মোদির zoom
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

ছাব্বিশে বাংলা দখলে মরিয়া ভারতীয় জনতা পার্টি। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর থেকে রাজ্যজুড়ে ঝোড়ো প্রচার করেছেন খোদ নরেন্দ্র মোদি। একাধিক জনসভার পাশাপাশি রোড শো করেছেন। সোমবার প্রচারের শেষলগ্নে বঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন মোদি। লিখলেন, ‘ভয়ে অনেকদিন কেটেছে, এবার আস্থা আসুক। এখানকার যুবশক্তি, নারীশক্তি, আমাদের কৃষক ভাই-বোন হোক, শ্রমিক বা ব্যবসায়ী, সকলেই ‘বিকশিত বাংলা’ গড়ার জন্য সংকল্পবদ্ধ।’ অডিও বার্তায় মোদি বললেন, ‘বাংলার সেবা করা আমার কর্তব্য।’

ছাব্বিশে বাংলা দখলে মরিয়া বিজেপি। তৃণমূলকে একবিন্দু জমি ছাড়তেও রাজি নয় বিজেপি। ফলে কার্যত ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করেছেন মোদি। একদিনে তিন থেকে চারটি করে সভা করেছেন।

 

Advertisement

একুশেও বাংলা দখলের ডাক দিয়েছিল বিজেপি। ২০০ পার করবেন বলে দাবি করেছিলে অমিত শাহ। কিন্তু শেষে দেখা গিয়েছিল হুঙ্কারই সার। ৮০-গণ্ডিও পেরতে পারেনি পদ্মশিবির। তবে ছাব্বিশে বাংলা দখলে মরিয়া বিজেপি। তৃণমূলকে একবিন্দু জমি ছাড়তেও রাজি নয় বিজেপি। ফলে কার্যত ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করেছেন মোদি। একদিনে তিন থেকে চারটি করে সভা করেছেন। পৌঁছে গিয়েছেন বাংলার প্রতিটা কোণায়। চেষ্টা করেছেন সামনে থেকে আমজনতার মন বুঝে নেওয়ার।

প্রচারের শেষলগ্নে এসে বঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন মোদি, দিলেন অডিও বার্তাও। সেখানে বিগত দিনগুলোতে মানুষের কাছে যে ভালোবাসা তিনি পেয়েছেন তা উল্লেখ করেন। শুরু থেকে শেষ বাংলা ভাষায় তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের সেবা ও সেখানকার নিরাপত্তা নিশ্চিত করা আমার কর্তব্য। পশ্চিমবঙ্গের প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ ও সম্ভাবনায় রূপান্তরিত করা আমার সৌভাগ্য ও দায়িত্ব বলে মনে করি। এই দায়িত্ব থেকে আমি কখনই সরে আসব না। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা সকলে মিলে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ সমারোহ উদযাপন করব।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.