টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে শয়ে শয়ে মানুষ। রবিবার সকাল থেকে হাসনাবাদের কাঁথি-মালঞ্চ রোডে দাউ দাউ করে আগুন জ্বলছে। ক্ষোভের আগুন। ৩ বুথের ৭০০ জনের নাম বাদ পড়ার অভিযোগে হাসনাবাদের মাখালগাছায় তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, সাপ্লিমেন্টরি তালিকা থেকে বাদ পড়েছে ২৫১ নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যের নামও।
এই বিষয়ে আরও খবর
ভোটের (Bengal Election 2026) মুখে এসআইআর ইস্যু ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। চূড়ান্ত তালিকা প্রকাশের পর ধাপে ধাপে সাপ্লিমেন্টরি তালিকা প্রকাশ করছে কমিশন। সেই তালিকায় নাম বাদ পড়া নিয়ে সাধারণ মানুষের মনে ক্ষোভ অব্যাহত। রবিবার সেই ক্ষোভের আঁচ পাওয়া গেল হাসনাবাদে।
স্থানীয় সূত্রে খবর, বসিরহাট উত্তর বিধানসভার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের ২৫১, ২৫২, ২৫৩ নম্বর বুথে মোট ৭০০ ভোটারের নাম বাদ পড়েছে। সাপ্লিমেন্টরি তালিকায় নাম নেই ২৫১ নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যেরও। যার জেরে উত্তপ্ত হাসনাবাদের মাখালগাছা এলাকা।
স্থানীয় সূত্রে খবর, বসিরহাট উত্তর বিধানসভার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের ২৫১, ২৫২, ২৫৩ নম্বর বুথে মোট ৭০০ ভোটারের নাম বাদ পড়েছে। সাপ্লিমেন্টরি তালিকায় নাম নেই ২৫১ নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যেরও। যার জেরে উত্তপ্ত হাসনাবাদের মাখালগাছা এলাকা। রবিবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, “অন্যদেশ থেকে যাঁরা তিন চার বছর আগে এসেছে, তাঁদের নাম ভোটার লিস্টে জ্বলজ্বল করছে। আমাদের পূর্বপুরুষের বসবাস এই এলাকায়, আমাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে।” সঠিক তদন্তের দাবিতে রবিবার দিনভর কাঁথি-মালঞ্চ রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
প্রসঙ্গত, গত এক মাসের বেশি সময় ধরে এই সমস্যার সম্মুখীন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইব্যুনালে বিবেচনাধীন নামের নিষ্পত্তি হলেও সাধারণ মানুষের কাছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। নাম তুলতে কার কাছে যাব, কোথায় আবেদন করব। আদৌও এবার ভোটটা দিতে পারবেন কিনা। সেই চিন্তায় ভোটারদের ধৈর্যের বাঁধ ভাঙছে। ভোটাধিকার রক্ষার অধিকারে প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে ফেটে পড়ছে ক্ষোভের আগুন। কিন্তু এই জল কত দূর গড়াবে? ভোটের আগে নাম বাদ পড়া ভোটারেদের ভবিষ্যৎ কী হবে? তার উত্তর কার্যত অজানাই।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?
নিবেদিত






